নজরবন্দি ব্যুরো: নিজের আলটপকা মন্তব্যের কারণে বারবারই সমালোচিত হয়ে আসছেন আমিশা প্যাটেল। ২০০০ সালে ‘কাহো না প্যায়ার হ্যায়’ দিয়ে বলিউডে হাতেখড়ি। প্রথম ছবিই এনে দিয়েছিল আশাতীত সাফল্য। গোটা ভারতে সেনসেশন হয়ে পড়েছিলেন আমিশা। পেয়েছিলেন ফিল্ম ফেয়ার পুরস্কার।
আরও পড়ুন: প্রেমিকার জন্য ফ্রি-তে ‘জওয়ান’-এর টিকিট চাই! অনুরাগীর এমন আবদারে রেগে আগুন শাহরুখ


এরপর কাজ করেন একটি তেলেগু সিনেমা ‘বদ্রি’তে। সেটিও ছিল হিট। এরপরের বছর মুক্তি পায় ‘গদর: এক প্রেম কথা’। সেই ছবিও ব্লকবাস্টার। পরপর দুই বছর ফিল্মফেয়ার আসে আমিশার ঘরে। তবে আমিশার কেরিয়ার পড়তে শুরু করে এরপর থেকেই। ‘ইয়ে হ্যায় জালওয়া’, ‘আপ মুঝে আচ্ছে লাগনে লাগে’, ‘কেয়া ইয়ে প্যায়ার হ্যায়’-এর মতো ছবি মুথ থুবড়ে পড়ে বক্স অফিসে।

এই সময় হাত ধরে টেনে তোলে ‘হামরাজ’ সিনেমাটা। যেখানে তার সঙ্গে ছিলেন ববি দেওল ও অক্ষয় খান্না। তবে ২০০৩-এর পর থেকে আর বক্স অফিসে সাফল্যের মুখ দেখা হয়নি আমিশার। তারপর, দীর্ঘদিন ইন্ডাস্ট্রি থেকে দূরে। কারণ কী? ছবি ফ্লপ নাকি অন্য কিছু? গদর-২ লক্ষীলাভের পর এই প্রসঙ্গেই মুখ খুলেছেন আমিশা। বলিউড নিয়ে বিস্ফোরক তিনি।
গড-ফাদার থাকলে আরও কাজ পেতাম, বলিউড নিয়ে বিস্ফোরক আমিশা



তাঁকে নাকি টার্গেট করা হয়েছিল। তাঁর সিনেমা বক্স অফিসে চলেনি বলে কেউ সাহায্যও করেনি। যেহেতু, ফিল্মি পরিবারের মেয়ে তিনি না, তাই তাঁর কোনও গড-ফাদার ছিল না। অভিনেত্রীর কথায়, এখানে যদি আমার একজন গড-ফাদার গোছের কেউ থাকতেন, তাহলে আমার ছবি ফ্লপ করলেও বড় প্রোজেক্টে ডাক পেতাম। এখানেই শেষ নয়। তিনি সাফ জানালেন, হিট ছবিতে কাজ করাই তাঁর ভাগ্য। জীবনে ফ্লপ ছবি খুব কম দিয়েছেন। সেকারণে, এসব নিয়ে এখন আর ভাবেন না।








