নজরবন্দি ব্যুরোঃ প্রত্যেকবার নতুন ছবি মুক্তি পাওয়ার আগে কিংখান নিজের অনুরাগীদের সাথে খোলামেলাভাবে আলোচনা করেন। এইবারেও তার অন্যথা হল না। শাহরুখ খানের পরবর্তী ছবি জওয়ান মুক্তি পাওয়ার আগেই #asksrk সেশানে এসেছিলেন শাহরুখ খান। সেখানেই এক অনুরাগী অদ্ভুদ আবদার করে বসে। সেই আবদারেই বেজায় চটে যায় কিং খান।
আরও পড়ুনঃ জ্বর নিয়েই জোর কদমে অভিনয় চালিয়ে যাচ্ছেন দেব, ‘প্রধান’ এর শুটিং নিয়ে জানালেন খোদ সৌমিতৃষা


রবিবারেই ঘটে ঘটনাটি। তবে এই ঘটনা নয় শুধু। সেই দিন আরও একটি ঘটনা সামনে এসেছিল। এক অনুরাগী কিংখানের কাছ থেকে জানতে চান ছবির সঠিক বিক্রির পরিমাণ কী? কতটা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে? যদিও এই প্রশ্নে বেজায় চটে যায় তিনি। এবং সঙ্গে সঙ্গে ধমকে চুপ করিয়ে দেয় তাকে।

এবং দ্বিতীয় ঘটনাটি হল অনুরাগীর ফ্রিতে টিকিট চাওয়া। এই ঘটনাটিতেও যথেষ্ট বিরক্ত হয়েছিলেন কিং খান। এই অনুরাগীকে শাহরুখ খান ধমকে চুপ করিয়ে দেওয়ার পাশাপাশি তার গুরুত্বপূর্ণ মতামতও দেন। তিনি বলেন ‘প্রেম করতে গিয়ে নিজেকে এত সস্তা বানাবেন না! টিকিট কেটে প্রেমিকাকে নিয়ে ছবি দেখুন।’


প্রেমিকার জন্য ফ্রি-তে ‘জওয়ান’-এর টিকিট চাই! অনুরাগীর আবদারে ক্ষুব্ধ অভিনেতা

চলতি মাসের ৭ই আগস্ট মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি। এই ছবি নিয়ে মোটামুটি সকলেই খুব উৎসাহিত। তাই অনুরাগীরা নেহাতই ঝোঁকের বসে এই কথা বলে ফেলেছেন। আর কিং খানও মজার ছলে উত্তর দিয়েছেন। তবে এখন শুধু অপেক্ষা ৭ তারিখ আসার।







