Dev-Soumitrisha: জ্বর নিয়েই জোর কদমে অভিনয় চালিয়ে যাচ্ছেন দেব, ‘প্রধান’ এর শুটিং নিয়ে জানালেন খোদ সৌমিতৃষা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত মাসেই শুরু হয়েছে দেব ও সৌমিতৃষা অভিনীত ছবি প্রধান এর শুটিং। সেই ছবির শুটিংয়ের জন্যই গোটা টিম পাড়ি দিয়েছেন উত্তরবঙ্গে। সেখানে জোর কদমে চলছে শুটিং। তবে দেব পুরোপুরি সুস্থ নয়। বেজায় জ্বরে ভুগছেন তিনি। তবে তার জন্য কাজ থামেনি। গায়ে জ্বর নিয়েই তিনি কাজ করছেন। এবার সেই গোপন খবর ফাঁস করলেন খোদ সৌমিতৃষা।

আরও পড়ুনঃ সুশান্তকে বিয়ে করতে কেরিয়ারের সঙ্গে ‘সমঝোতা’! বনশালীর প্রস্তাব ফিরিয়েছিলেন অঙ্কিতা

সম্প্রতি এক প্রথম সারির চ্যানেলের তরফ থেকে তার সাথে যোগাযোগ করা হয়। সেখানে অভিনেত্রী ছবি সম্পর্কে কোন খবর প্রকাশ্যে আনতে না চাইলেও। তিনি দেবের শরীর খারাপ নিয়ে কিছু খবর প্রকাশ্যে আনেন। তিনি বলেন ”আমি যেদিন পৌঁছলাম, শুনলাম তার আগের দিন থেকেই জ্বর। তবে শুটিং বন্ধ হয়নি একেবারেই। বরং আমি শুনেছিলাম আগেরদিন আনেক রাত পর্যন্ত শুটিং করেছেন উনি।

images 1 1

এখন গায়ে-হাতে-পায়ে ব্যথা আছে, একটু দুর্বলও লাগে, ভাইরাল জ্বরে যেমনটা হয়। তবে লাইট-ক্যামেরা-অ্যাকশন বললেই ১০০ ভোল্ট। এটা সত্যি শেখার। তাঁর জন্য কখনও কাউকে অপেক্ষা করতে হয় না, বসে থাকতে হয় না। সেখানে শুট বাতিল তো দূরের কথা।”

জ্বর নিয়েই জোর কদমে অভিনয় চালিয়ে যাচ্ছেন দেব, মুখ খুললেন সৌমিতৃষা

জ্বর নিয়েই জোর কদমে অভিনয় চালিয়ে যাচ্ছেন দেব, মুখ খুললেন সৌমিতৃষা
জ্বর নিয়েই জোর কদমে অভিনয় চালিয়ে যাচ্ছেন দেব, মুখ খুললেন সৌমিতৃষা

 

এই মুহূর্তে প্রধানের শুটিং হচ্ছে উত্তরবঙ্গে। সেখানেই প্রায় ১৮ দিন ধরে শুটিং চলবে। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন ”মাঝে মধ্যে বৃষ্টি আসছে। তখন থেমে যেতে হচ্ছে। একটু অপেক্ষা করতে হচ্ছে। হয়তো এখানে বৃষ্টি, এক-পা এগোলে বৃষ্টি নেই। ফলে আউটডোরে সমস্যা হচ্ছে একটু। এর বেশি কিছু নয়। বাকি সকলে এত ভাল, এত মজা করে কাজ হচ্ছে, এই টিমের অংশ হওয়াটা আমার কাছে ভাগ্যের। এখানে সকলে কাজটাই বোঝে, তার বাইরে আর কিছুই নয়।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর