নজরবন্দি ব্যুরোঃ রাজ্যসভার ৫৭টি আসনে নির্বাচন হচ্ছে আজ। জুন থেকে অগস্ট মাসের মধ্যে রাজ্যসভার ৫৫জন সদস্য অবসর নিচ্ছেন। পাশাপশি রাজস্থান থেকে কংগ্রেসের তরফে আনন্দ শর্মা ও কর্ণাটক থেকে নির্দল হিসাবে বিজয় মাল্যর আসনটিও এবার শূন্য হচ্ছে। সেই আসনেও নির্বাচন হবে। সব মিলিয়ে রাজ্যসভার ৫৭ টি আসনে নির্বাচন হতে চলেছে।
আরও পড়ুনঃ কর্ণাটকে বিরোধী পক্ষে বিরাট ভাঙন, কংগ্রেসের সমর্থনে ভোট দিলেন জেডিএস নেতারা


যদিও আজ ৫৭ টি আসনের মধ্যে মাত্র ১৬ টি আসনে নির্বাচন হতে চলেছে। এই ১৬ টি আসন রয়েছে ৪টি রাজ্যে। রাজ্যগুলি হল, রাজস্থান, মহারাষ্ট্র, কর্নাটক এবং হরিয়ানা। চার রাজ্যেই শাসক ও বিরোধীরা ভোটের অঙ্কে অতিরিক্ত প্রার্থী দিয়েছেন। তাই ক্রশ ভোটিং হবেই।

৫৭ টি আসনের মধ্যে ৪১ টি আসনে ইতিমধ্যেই জয় পরাজয় নির্ধারিত হয়ে গিয়েছে। ৪ রাজ্যের ১৬ টি আসন বাদ দিয়ে সব আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। তবে যে ১৬ টি আসনে ভোট হচ্ছে। রাজ্যসভার এই নির্বাচনকে কেন্দ্র করে হর্স ট্রেডিংয়ের সম্ভাবনা রয়েছে। তাই প্রত্যেক রাজ্যের শাসক বিরোধী দু’পক্ষই বিধায়কদের হোটেল বন্দি করেছে।



যে ১৬ টি আসনে ভোট হতে চলেছে তার মধ্যে রাজস্থানে রয়েছে ৪টি আসন। সেখানে কংগ্রেসের ২ টি আসনে জয় নিশ্চিত। কিন্তু তারা তিনজন প্রার্থী দিয়েছে। কিন্তু তৃতীয় প্রার্থীকে জেতাতে তাদের আরও ১৫ জনের সমর্থন দরকার। কর্নাটকে চার আসনে ছয় এবং হরিয়ানায় দুই আসনের জন্য তিনজন লড়াইয়ে আছেন। মহারাষ্ট্রে শূন্য আসন ছয় । কিন্তু প্রার্থী রয়েছেন সাতজন।
৪ রাজ্যের ১৬ আসনে ভোট, ক্রশ ভোটিং শঙ্কায় বন্দি শতাধিক বিধায়ক!

এইবার রাজ্যসভা থেকে যারা অবসর নেবেন তাঁদের মধ্যে অন্যতমরা হলেন, এম ভেঙ্কাইয়া নাইডু, বীরেন্দর সিং, সুরেশ প্রভু, নির্মলা সীতারামণ, পীযুষ গোয়েল, মুক্তার আব্বাস নাকভি, প্রাক্তন মন্ত্রী জয়রাম রমেশ, জেডি(ইউ) নেতা শরদ যাদব, ও বিশিষ্ট আইনজীবী রাম জেঠমালানি।







