পার্থর বাড়িতে রাজীব, আছেন প্রশান্ত কিশোর! শোনা হচ্ছে অভাব অভিযোগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পার্থর বাড়িতে রাজীব, আছেন প্রশান্ত কিশোর! এদিন দুপুর ১২ টা ১৫ নাগাত তৃণমূলের মহা সচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, পৌঁছে গিয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর-ও। এই গুরুত্বপূর্ণ বৈঠকে শোনা হবে রাজীব বন্দোপাধ্যায়ের বক্তব্য এবং ক্ষোভের কথা। সূত্রের খবর রাজীবের সাথে মহাসচিব এবং প্রশান্ত কিশোরের বৈঠক আশাপ্রদ না হলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে জানানো হবে বৈঠকের মির্জাস।

আরও পড়ুনঃ রবীন্দ্রনাথের লেখা দেশের জাতীয় সঙ্গীত বদলের দাবি বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী-র।

Shamim Ahamed Ads

গত কয়েকদিন ধরেই ডোমজুড়ের বিধায়ক তথা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। রাজীব বন্দোপাধ্যায়ের একাধিক বক্তব্য বুঝিয়ে দিয়েছে তিনিও শুভেন্দুর মতই নড়তে শুরু করেছেন। টালিগঞ্জে এক অনুষ্ঠানে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “দলে যারা স্তাবকতা করে তাদের নম্বর বেশি। আমি পারি না বলে আমার নম্বর কম।” শুভেন্দু অধিকারীকে নিয়ে বনমন্ত্রীর দাবি, “শুভেন্দু অধিকারী চলে গেলে দলে বিশাল শূন্যতা তৈরি হবে।” 

এখানেই থামেননি রাজীব, দলীয় শীর্ষ নেতৃত্বকে ইঙ্গিতবাহী পরামর্শ দিয়ে তিনি বলেন, “নেতাদের এত কেন ক্ষোভ-বিক্ষোভ অনুসন্ধান জরুরি। এসব আরও আগে ভাবা উচিত ছিল।” তিনি আক্ষেপ করে বলেন, “যারা মাঠেঘাটে কাজ করে, তারা প্রাধান্য পায় না। ক্ষমতালোভীরা জায়গা পাচ্ছে দলে। ভালকে খারাপ, খারাপকে ভাল বললেই মুশকিল।”

এর পাশাপাশি দলীয় শীর্ষ নেতৃত্বকে তোপ দেগে বলেন, “যারা ঠান্ডা ঘরে বসে থাকে তারাই এখন নেতৃত্বের সামনের সারিতে।” আর রাজীবের এই মন্তব্য করার ২৪ ঘণ্টার মধ্যেই ঠিক শুভেন্দু অধিকারীর কায়দায় পোস্টার পড়ে তাঁর নামে! পোস্টারে লেখা রয়েছে মন্ত্রীর সমর্থনে লেখা রয়েছে, “কাজের মানুষ-কাছের মানুষ”, “সততার প্রতীক” এবং “ছাত্র যুবর নয়েনের মণি”!

পার্থর বাড়িতে রাজীব, এখন দেখার আজকের বৈঠকের পর রাজীবের সুর নরম হয় নাকি সপ্তমে চড়ে। বিজেপি সূত্রের দাবি রাজীবের সাথে নাকি কথাবার্তা হয়ে গিয়েছে শীর্ষ নেতৃত্বে। দল ছাড়া সময়ের অপেক্ষা!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত