একুশে জুলাই কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, ভেসে যাবে তৃণমূলের শহিদ সমাবেশ?

একুশে জুলাই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ঠিক এইরকমই গত বছর অর্থাৎ ২০২৩ সালের ২১ জুলাই বৃষ্টি নেমেছিল কলকাতায়। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই বৃষ্টি তৃণমূলের জন্য শুভ! তা সত্ত্বেও রাজ্যের নানান প্রান্ত থেকে দল বেঁধে কর্মী সমর্থকেরা উপস্থিত হন, নেতানেত্রীদের বক্তব্য শোনবার জন্য। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এত আয়োজন, এত উন্মাদনা তার মধ্যে বৃষ্টি হলে কিছুটা হলেও অনুষ্ঠানের তাল কাটে। তাছাড়া একুশের সমাবেশ হয় খোলা মঞ্চে। সব মিলিয়ে, এবারেও সেই বৃষ্টির ভ্রূকুটি!

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একুশে জুলাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। তবে, শুক্রবার যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল তা এই মুহূর্তে অবস্থান বদলে পুরীর সমুদ্র উপকূলের দিকে। জানা গিয়েছে, ওড়িষা অতিক্রম করে নিম্নচাপটি ছত্তিশগড়ের দিকে চলে যাবে এবং শক্তি হারাবে। কিন্তু, এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে। ২১ জুলাই সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

একুশে জুলাই কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, ভেসে যাবে তৃণমূলের শহিদ সমাবেশ?

একুশে জুলাই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

একুশে জুলাই কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, ভেসে যাবে তৃণমূলের শহিদ সমাবেশ?

একুশে জুলাই কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, ভেসে যাবে তৃণমূলের শহিদ সমাবেশ?

অন্যদিকে, তৃণমূল কর্মীরা জানিয়েছেন, একুশের জুলাই তাঁদের কাছে একটা আবেগ। একই বার্তা দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাই ঝড়-জল-বৃষ্টি যাই হোক না কেন মহা আড়ম্বরেই শহিদ দিবস পালন হবে ধর্মতলায়। আজ বিকেলেই সভাস্থলের প্রস্তুতি দেখতে যান দলনেত্রী। এবারের মঞ্চসজ্জাতেও বেশ বদল এসেছে। সব মিলিয়ে আর রাতটুকুর অপেক্ষা। তবে, খুব জোরালো বৃষ্টি হলে তাল কাটবে অনুষ্ঠানের তা বলাই বাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর