নজরবন্দি ব্যুরো: চলতি মাসের শেষে সাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। আর একদিকে ঘূর্ণাবর্ত আর অন্যদিকে রাজ্যে বৃষ্টির দাপট! আবহাওয়া সূত্রে খবর, চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আরও পড়ুন: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল! দলীয় কর্মীকে খুনের অভিযোগ TMC নেতার বিরুদ্ধে


প্রসঙ্গত, গত সপ্তাহেই বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে রাজ্যজুড়ে প্রায় রোজই দফায় দফায় বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের কয়েকটি জেলায় ভারী বর্ষণও হয়েছে। তবে সোমবার থেকে রাজ্যের খানিকটা আবহাওয়ার বদল ঘটেছে। আর মঙ্গলবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। যদিওবা বিকেলের দিকে কলকাতা সহ একাংশে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

আলিপুর আবহাওয়া জানিয়েছে, আজ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টি হবে। জানা যাচ্ছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ উত্তরের আটটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আজ কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।



হাওয়া আরও জানাচ্ছে, অফিস জানিয়েছে, হিমালয়ে পাদদেশে একটি মৌসুমি অক্ষরেখা রয়েছে। অবস্থান বদলে সেটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হতে পারে। এর ফলে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। তার প্রভাবেই বৃহস্পতিবার থেকে আবার শুরু হতে পারে বৃষ্টি। অন্যদিকে, শুক্রবার আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হতে পারে।
ফের সাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা, ঝড়-জলের সম্ভাবনা কলকাতাসহ দক্ষিণবঙ্গে








