এবার শুন্যপদে নিয়োগ করবে রেল, ১৬০০ টির বেশি রয়েছে ফাঁকা পদ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার শুন্যপদে নিয়োগ করবে রেল, ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুট্মেন্ট  সেল ১৬০০ টি বিভিন্ন পদে নিয়োগ করবে। প্রার্থীদের নিয়োগ করার জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। কর্তৃপক্ষ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছে।

আরও পড়ুনঃ বঙ্গ পুলিশে ভরসা নেই! তাই এবার CBI অফিসারদের নিরাপত্তায় আধাসেনা মোতায়েন কেন্দ্রের

তাতে জানানো হয়েছে ভারতীয় রেলওয়ের নর্থ-সেন্ট্রাল বিভাগে নিয়োগ করা হবে। বিভিন্ন পদে প্রার্থী বাছাইয়ের পর প্রশিক্ষণও দেওয়া হবে। প্রয়াগরাজ, আগ্রা, ঝাঁসি এবং ঝাঁসি ওয়ার্কশপের বিভিন্ন বিভাগে শিক্ষানবিশ পদে মোট ১৬৬৪টি শূন্যপদ পূরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহীরা রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। ওয়েবসাইটটি হল, https://www.rrcpryj.org/

এবার শুন্যপদে নিয়োগ করবে রেল, জানাচ্ছে রেল কর্তৃপক্ষ।

এবার শুন্যপদে নিয়োগ করবে রেল, জানাচ্ছে রেল কর্তৃপক্ষ।
এবার শুন্যপদে নিয়োগ করবে রেল, জানাচ্ছে রেল কর্তৃপক্ষ।

আবেদন পত্র ছাড়া হয়েছে ২ অগাস্ট, ২০২১ থেকে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী  ১ সেপ্টেম্বর,২০২১ পর্যন্ত। সময়ের কোনও পরিবর্তন হলে আগে থেকে জানিয়ে দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের ২০% এমন থাকবে যাঁদের লেভেল ১ পদে সরাসরি নিয়োগপত্র দেওয়া হবে। এঁদের বেতন স্কেল করা হয়েছে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত। এঁদের প্রত্যেকেরই প্রশিক্ষণের সময়কাল এক বছরের হবে। নির্বাচনের পর প্রার্থীকে এক বছর স্টাইপেন্ড দেওয়া হবে বলে জানা গিয়েছে।

২০২১ সালের ১ সেপ্টেম্বর অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে কম করে ১৫ বছর ও সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে। এছাড়া বয়সের ছাড়ের ক্ষেত্রে কিছু আইন মেনে সংশ্লিষ্ট প্রার্থীদের ছাড় দেওয়া হবে বলেও জানা গিয়েছে। পাশাপাশি দশম ও দ্বাদশ শ্রেণীতে প্রার্থীদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী অষ্টম শ্রেণিতে পাশ করা প্রার্থীদের আইটিআই সার্টিফিকেট অর্জন করতে হবে।

এবার শুন্যপদে নিয়োগ করবে রেল, পাশাপাশি নিয়োগর সময়ে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র মেধা তালিকার ভিত্তিতে নির্বাচন করা হবে। ম্যাট্রিকুলেশনে ৫০ শতাংশ নম্বর এবং আইটিআইয়ে প্রাপ্ত নম্বরের শতাংশের গড় করে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। জানা গিয়েছে প্রার্থীকে ২০০ টাকা আবেদন ফি হিসাবে দিতে হবে। এই টাকা নন-রিফান্ডেবেল। এসসি, এসটি, পিডব্লিউডি ও মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর