Mamata Banerjee: ‘জয় শ্রীরাম বিতর্কে’ মমতার রাগ নিয়ে এবার মুখ খুললেন রেলমন্ত্রী

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘বন্দে ভারত এক্সপ্রেস’ উদ্বোধনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জয় শ্রীরাম ধ্বনি নিয়ে এবার মুখ খুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গত শুক্রবার হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ ২৫তম প্রতিষ্ঠা দিবসে নতুন উপহারের ঝুলি আনছেন তৃণমূল।

গুজরাটের আমেদাবাদ থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে বিজেপি কর্মীদের মুখে জয় শ্রীরাম ধ্বনি শুনে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা। এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। আর এই বিষয় নিয়েই মুখ খুলেছেন রেলমন্ত্রী।

'জয় শ্রীরাম বিতর্কে' মমতার রাগ নিয়ে এবার মুখ খুললেন রেলমন্ত্রী
‘জয় শ্রীরাম বিতর্কে’ মমতার রাগ নিয়ে এবার মুখ খুললেন রেলমন্ত্রী

এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাগ করার মতো গুরুতর বিষয় ছিল না ঘটনাটি। তিনি বলেন, “আমরা মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি অনুষ্ঠানে এসেছিলেন। কিন্তু সেখানে ক্ষুব্দ হওয়ার মতো এমন কিছু ঘটনা ঘটেনি। কিছু লোক আবেগের বশে স্লোগান দিয়েছেন। এত রাগ করার কিছু নেই।”

উল্লেখ্য, এই অনুষ্ঠানে পৌঁছানো মাত্রই দর্শকদের একাংশ জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান মঞ্চে উঠতে রাজি হননি বাংলার মুখ্যমন্ত্রী।

‘জয় শ্রীরাম বিতর্কে’ মমতার রাগ নিয়ে এবার মুখ খুললেন রেলমন্ত্রী

'জয় শ্রীরাম বিতর্কে' মমতার রাগ নিয়ে এবার মুখ খুললেন রেলমন্ত্রী
‘জয় শ্রীরাম বিতর্কে’ মমতার রাগ নিয়ে এবার মুখ খুললেন রেলমন্ত্রী

এদিন সকাল ১১ টা নাগাদ উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। সেই সময় বন্দে ভারত ট্রেনের সামনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দিতেই মাঠে নামেন মন্ত্রীরা। মানুষকে শান্ত করার চেষ্টা করেন মন্ত্রী সুভাষ সরকার। সবাইকে চুপ থাকার জন্য অনুরোধ করেন তিনি। রেলমন্ত্রী নিজে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর