টুইটারে পর এবার ফেসবুকের কোপ রাহুল গান্ধীর উপর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টুইটারে পর এবার ফেসবুকের কোপ রাহুল গান্ধীর উপর। ধর্ষিতার পরিবারের ছবি পোস্ট করায় এর আগে রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট লক করে দিয়েছিল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ ফের শহরে ভুয়ো অফিসার! এবার কলকাতা পুলিশে

এবার ওই একই কারণের জন্য তাঁকে নোটিশ দিল ফেসবুক কর্তৃপক্ষ। তাঁকে বলা হয়েছে, ইনস্টাগ্রামে নির্যাতিতার পরিবার নিয়ে তিনি যে পোস্টটি করেছেন, তা যেন অবিলম্বে মুছে ফেলা হয়। রাজধানীর বুকে ন’বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন।

পরিবারকে না জানিয়ে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ। দিল্লির নৃশংস সেই ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। প্রতিবাদে সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। মর্মান্তিক সেই ঘটনার পর মৃতার পরিবারের সঙ্গে সাক্ষাত্‍ করেন তিনি।

টুইটারে পর এবার ফেসবুকের কোপ রাহুল গান্ধীর উপর

আর তারপরই তিনি সেই পরিবারের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। এর এর পরেই তিনি টুইটারের কোপে পড়েন। রাহুলের টুইটার বন্ধ করে দেওয়া হয় ৭ দিনের জন্য। গত ২ দিন আগেই তা ফেরত পেয়েছেন রাজীব পুত্র। এর এবার ঐ একই কারণে নোটিস ধরাল ফেসবুক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত