নজরবন্দি ব্যুরোঃ ফের শহরে ভুয়ো অফিসার! গত কয়েক মাস ধরেই রাজ্যে বাড়ছে ভুয়ো প্রতারকদের সংখ্যা। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেব থেকে শুরু করে প্রতারক অমিতাভ বোস প্রত্যেকেই মানুষকে ঠকিয়ে টাকা নিয়েছেন।
আরও পড়ুনঃ করোনা বিধি মেনে আজ থেকে খুলছে বেলুড় মঠ, ভিক্টোরিয়া, নিকোপার্ক


পুরসভার নাম ভাঙিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন দেবাঞ্জন দেব সহ আরও বেশ কয়েকজন। চাকরি পাইয়ে দেওয়ার নামে মানুষের সঙ্গে প্রতরণা করছে বিভিন্ন ভুয়ো ব্যক্তি, বিভিন্ন চক্র।
আর এবার খোদ কলকাতার বুকে ধরা পড়ল ভুয়ো কলকাতা পুলিশ অফিসার। ধৃতের নাম রাজীব চক্রবর্তী।। হেলমেট না পড়ে বাইক চালাতে গিয়ে যত বিপত্তি। হেলমেট না থাকায় রাস্তায় গাড়ি আটকায় পুলিশ।
তারপরেই রাজীব নিজেকে কলকাতা পুলিশের অফিসার বলে পরিচয় দেন। রাজীব দাবি করেন নিজে কলকাতা পুলিশের এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর গোয়েন্দা দপ্তরের কর্মরত তিনি। এরপর ওই ট্রাফিক সার্জেন্ট তাকে আই কার্ড দেখাতে বলেন সেই মতো রাজীব আই কার্ড দেখান কলকাতা পুলিশের।


কিন্তু সেই আই কার্ড টি খতিয়ে দেখতে বোঝা যায় সেটি জাল। তারপরেই রিজেন্ট পার্ক থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। জালিয়াতির অভিযোগে রাজীবকে গ্রেপ্তার করা হয়। বরানগরের রাইমোহন ব্যানার্জি রোড এ রাজীবের বাড়ি।
ফের শহরে ভুয়ো অফিসার! এবার কলকাতা পুলিশে
এলাকার বাসিন্দারাও জানেন তিনি কলকাতা পুলিশে চাকরি করেন। অফিসার সেজে তিনি তোলাবাজি করেছেন কিনা সে ব্যাপারে তদন্ত করবে পুলিশ। এমনকি ধৃত রাজীবের বাড়িতে তল্লাশি করা হবে বলে পুলিশ সূত্রে খবর







