করোনা বিধি মেনে আজ থেকে খুলছে বেলুড় মঠ, ভিক্টোরিয়া, নিকোপার্ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পর ১৮ আগস্ট বুধবার সকালে তৃতীয় বারের জন্য খুলল বেলুড়মঠ। ফলে স্বভাবতই মঠের ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে খুশির হাওয়া।

আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

কঠোর কোভিড বিধি এখনও বহাল, ফলে সব রকম নিয়ম মেনে প্রত্যেক দর্শনার্থী মঠের ভিতরে যাওয়ার অনুমতি পাবেন। তবে তাত্পর্যপূর্ণ ভাবে প্রত্যেককে কোভিড ভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র অথবা ৭২ ঘন্টার মধ্যে কোভিড পরীক্ষার রিপোর্ট সঙ্গে রাখতে হবে মঠে প্রবেশ করতে।

আগের বছর কোভিডের সংক্রমণ ছড়াতে শুরু করলে ২৫ মার্চ ২০২০ প্রথম বন্ধ করা হয় বেলুড় মঠ। এরপর ১৫ জুন ২০২০ থেকে খোলা ছিল মঠ। কিন্তু ফের সংক্রমণের বাড়াবাড়িতে গত বছর ১ আগস্ট তা বন্ধ করে দেওয়া হয়।

এরপর বন্ধই ছিল মঠ। আবারও বেলুড় মঠ খোলা হয় ১০ ফেব্রুয়ারি। কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লে এ বছর ২২ এপ্রিল ফের বন্ধ করা হয় মঠ।

করোনা বিধি মেনে আজ থেকে খুলছে বেলুড় মঠ, ভিক্টোরিয়া, নিকোপার্ক

উল্লেখ্য, করোনা বিধি মেনেই আজ থেকে খুলছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং নিকোপার্কের দরজাও। গতকালই খুলে গিয়েছে জাদুঘর, সায়েন্স সিটি এবং ইকো পার্ক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত