Rahul Gandhi: জি-২০ সম্মেলনের সময় ইউরোপ সফর রাহুলের, বিদেশে গিয়ে তোপ দাগবেন মোদীকে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জি২০ সম্মেলন ঘিরে বিভিন্ন মহলে উত্তেজনা তুঙ্গে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতে বসবে এর আসর। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা যোগদান করবেন। এমন সময়েই শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বিদেশ সফরে যাচ্ছেন। তবে কি বিদেশে গিয়ে সেখান থেকেই নরেন্দ্র মোদী ও তাঁর কেন্দ্রের সরকারকে তোপ দাগবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেকের মনে।

আরও পড়ুন: প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পর এবার প্রাইম মিনিস্টার অফ ভারত, বিতর্ক তুঙ্গে

সূত্রে খবর, আগামী ৭ সেপ্টেম্বর হেগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করবেন রাহুল গান্ধী। এরপর ৮ সেপ্টেম্বর ফ্রান্সে গিয়ে প্যারিসের এক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সামনে ভাষণ দেবেন। ৯ তারিখ সেখানেই লেবার ইউনিয়ন অফ ফ্রান্সে একটি বৈঠক করার কথা কংগ্রেস সাংসদের। সেখান থেকে রওনা দেবেন নরওয়ের উদ্দেশ্যে। ১০ সেপ্টেম্বর অসলোয় বক্তৃতা দেবেন রাহুল গান্ধী। সমস্ত কর্মসূচি শেষ করে আগামী ১১ সেপ্টেম্বর দেশে ফিরবেন কংগ্রেস নেতা।

জি-২০ সম্মেলনের সময় ইউরোপ সফর রাহুলের, বিদেশে গিয়ে তোপ দাগবেন মোদীকে!

এদিকে জি ২০ সম্মেলনের সময় রাহুল গান্ধীর বিদেশ যাত্রা নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে। বিদেশে গিয়ে মোদী সরকারকে আক্রমণ করে কংগ্রেস নেতা কী কী কথা বলেন সেদিকেও নজর থাকবে। কারণ এর আগেও বিদেশ সফরে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছিলেন কংগ্রেস সাংসদ।

জি-২০ সম্মেলনের সময় ইউরোপ সফর রাহুলের, বিদেশে গিয়ে তোপ দাগবেন মোদীকে!

উল্লেখ্য, আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ সম্মেলন আয়োজিত হতে চলেছে। ৪০টি দেশের প্রতিনিধিদের যোগ দেওয়ার কথা এই সম্মেলনে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনের প্রধানমন্ত্রী শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর মতো রাষ্ট্রপ্রধানেরা যোগ দিতে পারেন এই সম্মেলনে। সরকার ইতিমধ্যেই ৮-১০ সেপ্টেম্বর সরকারি ছুটির বিজ্ঞপ্তি জারি করেছে।

জি-২০ সম্মেলনের সময় ইউরোপ সফর রাহুলের, বিদেশে গিয়ে তোপ দাগবেন মোদীকে!

জি-২০ সম্মেলনের সময় ইউরোপ সফর রাহুলের, বিদেশে গিয়ে তোপ দাগবেন মোদীকে!
জি-২০ সম্মেলনের সময় ইউরোপ সফর রাহুলের, বিদেশে গিয়ে তোপ দাগবেন মোদীকে!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত