ওবামার বইতে রাহুল গান্ধীর কথা উঠে আসার পরই,সাফাই কংগ্রেসের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : পারদর্শিতা,যোগ্যতা,ধৈর্যের অভাব কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সম্পর্কে এমনই কিছু মন্তব্য ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল সাইডে। যা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তণ রাষ্ট্রপতি বারাক ওবামা তা্র প্রকাশিত ‘A promised Land’ বইতে উল্লেখ করেছেন। আর তা নিয়েই রীতিমতোন শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। আর এই বইতে এমনই কথা লিখলেন,বারাক ওবামা।

আরও পড়ুনঃ এবার আল কায়দার লক্ষ্যে বাংলা। হামলার ছক কষছে সংগঠন।

আর এই বইতেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক জীবন থেকে শুরু করে অন্যান্য দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের চরিত্র গত বৈশিষ্ট্যও তুলে ধরেন। সেইখানে রাহুল গান্ধীর তিনি বলেন,”এমন এক ছাত্রের মত আচরণ তাঁর। পড়াশোনায় ফাঁকি নেই তাঁর। শিক্ষকের মন জয় করার চেষ্টায় মগ্ন। কিন্তু পারদর্শিতার অভাব রয়েছে।

নেই সেই স্তরের যোগ্যতা, ধর্য্যের অভাবে লক্ষ্যেও পৌঁছাতে পারেন না। কিছু ক্ষেত্রে রাহুল সহজে নার্ভাস হয়ে পড়েন বা ভয় পেয়ে যান”। আর তারপরেই তাঁর কথার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, তাঁরা এই নিয়ে কোনও মন্তব্য করবেন না। তবে দলের আরেক বরিষ্ঠ নেতা তারিক আনওয়ার বলেছেন যে সেই রাহুল গান্ধী আর নেই।

যত দিন যাচ্ছে রাহুল রাজনীতির পাঠ শিখছেন আরও বিচক্ষণ হয়ে উঠছেন। একই সঙ্গে তারিক বলেন ওবামার সঙ্গে রাহুলের কোনও দীর্ঘ আলোচনা হয়নি, অল্প কথা হয়েছিল। সেটি থেকে কোনও উপসংহারে আসা উচিত নয় বলেই তিনি মনে করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত