এবার আল কায়দার লক্ষ্যে বাংলা। হামলার ছক কষছে সংগঠন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার আল কায়দার লক্ষ্যে বাংলা। এবার পশ্চিমবঙ্গে হামলার ছক কষছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দা। সংগঠনটির ‘হিট লিস্টে’ রয়েছে রাজ্যের বেশ কয়েকজন রাজনীতিবিদের নাম। হামলার জন্য রাজ্যে মজুত ‘স্লিপার সেল’গুলিকে কাজে লাগাচ্ছে জঙ্গি সংগঠনটি। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি রিপোর্টে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ।

আরও পড়ুনঃ বাংলা সহ ৬টি রাজ্যকে করা হবে আর্থিক সাহায্য, জানালো কেন্দ্র সরকার

চলতি মাসের ৫ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে একটি রিপোর্ট পেশ করেছে ইন্টেলিজেন্স ব্যুরো। সেখানে বলা হয়েছে, বাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের মগজ ধোলাই করছে আল কায়দার জঙ্গি সংগঠন। ভারতে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য রাজ্যেই বড়সড় হামলার পরিকল্পনা নিয়েছে তারা। ইতিমধ্যেই করাচি ও পেশোয়ারে রিক্রুটমেন্ট সেন্টার খুলে অনলাইনে বাংলা থেকে সদস্য সংগ্রহে নেমেছে সংগঠনটি।

পাশাপাশি, রাজ্যে মজুত ‘স্লিপার সেল’গুলিকে কাজে লাগিয়ে বিস্ফোরণ ও নেতামন্ত্রীদের উপর হামলা করার নকশা তৈরি করছে আল কায়দা। তবে এখনও পর্যন্ত সদস্য সংগ্রহ অভিযানে জড়িত ১১ সন্দেহভাজন জঙ্গিযোগে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি, পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার হয়ে জেহাদের বিষ ছড়ানোর অভিযোগে সৈয়দ এম ইদ্রিস নামের এক সন্দেহভাজন জঙ্গিকে কর্ণাটক থেকে গ্রেপ্তার করে NIA

এবার আল কায়দার লক্ষ্যে বাংলা। পশ্চিমবঙ্গে প্রথমে জঙ্গিযোগে গ্রেপ্তার করা হয় এক কলেজ ছাত্রীকে। তাকে জিজ্ঞাসাবাদ করায় জেহাদি গতিবিধি সংক্রান্ত একটি মামলার তদন্তে বেরিয়ে আসে ধৃতের নাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইদ্রিসের লস্করের হয়ে বাংলা থেকে যুবকদের দলে ভর্তি করার কাজ করছিল বলে অভিযোগ উঠেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত