ন্যশনাল টেস্টিং এজেন্সির অধীনে কোনও পরীক্ষাই কি স্বচ্ছ্বভাবে হচ্ছে না? নিট-পিজিরও কি প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল? আচমকা পরীক্ষা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও উঠছে নানা প্রশ্ন। খোঁচা আসছে বিরোধী শিবির থেকেও। রাহুল গান্ধীর অভিযোগ, মোদি জমানায় চিকিৎসাব্যবস্থা যে পুরোপুরি ভেঙে পড়েছে, এটা তারই উদাহরণ।
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় বিপ্লব, ফলাফল শূন্য! ব্যর্থতায় দায়ে নতুনদের কাঠগড়ায় তুললেন বিকাশ


এই নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পূর্ণ অসহায় বলে আক্রমণ করেছেন রাহুল। প্রশ্নপত্র ফাঁসের এবং শিক্ষা মাফিয়ার কাছে প্রধানমন্ত্রী সম্পূর্ণ অসহায় বলে নিশানা করেছেন রায়বরেলির কংগ্রেস সাংসদ। এই সরকার ভবিষ্যৎ ছাত্রদের জীবনে সবচেয়ে বড় হুমকি বলে দাবি করেন রাহুল গান্ধী।
এই বিষয়টি নিয়ে আজ রাহুল গান্ধী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এখন নিট–পিজিও স্থগিত হয়ে গেল। এটা আর একটা দুর্ভাগ্যজনক উদাহরণ বিপর্যস্ত শিক্ষাব্যবস্থায় যা নরেন্দ্র মোদি শাসনকালে গড়ে উঠেছে।’ উল্লেখ্য, পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে নিট-পিজি তথা মেডিক্যালে স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিট-পিজিরও কি প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল? প্রধানমন্ত্রী কে নিশানা রাহুলের



রবিবারই নিট-পিজি হওয়ার কথা ছিল। অ্যাডমিট কার্ডও পেয়ে গিয়েছেন পরীক্ষার্থীরা। কিন্তু শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়, এনটিএর অধীনে একাধিক পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে নিট পিজি পিছিয়ে দেওয়া হচ্ছে।








