সংসদে রুখে দেওয়া যাচ্ছেনা রাহুলকে, গ্রেফতারের পরিকল্পনা কেন্দ্রের!!

ইডি অভিযানের মুখোমুখি হতে প্রস্তুত রাহুল। তাঁর তরফে চা-বিস্কুট প্রস্তুত রাখা হবে বলে কটাক্ষ করেছেন তিনি।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

NDA সরকার গঠনের পর রাহুল গান্ধী সংসদে শিবের ছবি এনে ‘অভয়মুদ্রা’র তাৎপর্য বুঝিয়েছিলেন। পরের ভাষণে রাহুলের হাতিয়ার হয় মহাভারতের চক্রব্যূহ। মহাভারতের কাহিনি বলে, অভিমন্যু নাকি চক্রব্যূহে প্রবেশ করতে জানতেন, কিন্তু বেরনোর উপায় জানতেন না। সোমবার সংসদে সেই অভিমন্যু আর চক্রব্যূহের গল্প শুনিয়েই মোদী সরকারকে নিশানা করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আর সেই বক্তব্যকে ভালভাবে নেয়নি মোদি শিবির। এবার তাঁকে থামানোর জন্যে ইডি অভিযান চালাতে পারে বলে খবর।

তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন রাহুল গান্ধী। রাহুলের আশঙ্কা, সংসদে তাঁর ‘চক্রব্যূহ’ মন্তব্যের পর থেকেই কেন্দ্রীয় সরকার তাঁকে বিপাকে ফেলতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। যার মধ্যে ইডি অভিযান গুরুত্বপূর্ণ। লোকসভার বিরোধী দলনেতার আরও দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির ‘ভিতরের লোকেরাই’ তাঁকে এই খবর দিয়েছেন। ওই পোস্টেই ইডির ডিরেক্টরের উদ্দেশে রাহুল জানান, তিনি এই অভিযানের মুখোমুখি হতে প্রস্তুত। তাঁর তরফে চা-বিস্কুট প্রস্তুত রাখা হবে বলেও কটাক্ষ করেছেন তিনি।

গত সোমবার সংসদে বাজেট (Union Budget 2024) নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাহুল দাবি করেন, ‘মহাভারতে ঠিক যেভাবে অভিমন্যুকে চক্রব্যুহে বন্দি করে ৬ জন মিলে হত্যা করেছিল। ঠিক সেভাবে গোটা ভারতকে চক্রব্যুহে বন্দি করেছে বিজেপি সরকার।’ তাঁর অভিযোগ, মোদি জমানায় মন্ত্রী থেকে শুরু করে কৃষক, ভোটার, বেকার সকলে ভীত। ওই ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যেমন আক্রমণ করেন, তেমনই আক্রমণ করেন আদানি, আম্বানিদেরও।

সংসদে রুখে দেওয়া যাচ্ছেনা রাহুলকে, এবার গ্রেফতারের পরিকল্পনা কেন্দ্রের!!
সংসদে রুখে দেওয়া যাচ্ছেনা রাহুলকে, এবার গ্রেফতারের পরিকল্পনা কেন্দ্রের!!

উল্লেখ্য, চক্রব্যূহের সামরিক গঠন অনেকটা পদ্ম ফুলের মতো, যে কারণে চক্রব্যূহকে ‘পদ্মব্যূহ’-ও বলা হয়ে থাকে। সেই কথা উল্লেখ করেই কেন্দ্রের বিজেপি শাসিত সরকারকে আক্রমণ করেন রাহুল। তিনি বলেছিলেন, “হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রে ছ’জন মিলে অভিমন্যুকে চক্রব্যূহে ফাঁসিয়ে হত্যা করেছিলেন। আমিও একটু পড়াশোনা করে দেখেছি, চক্রব্যূহকে পদ্মব্যূহও বলা হয়। পদ্মের মতো সামরিক গঠনের জন্য।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর