Ragneeti: সকলকে লুকিয়ে মলদ্বীপে হানিমুন সারলেন রাঘব-পরিণীতি, প্রকাশ্যে ছবি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত সেপ্টেম্বর মাসেই ধুমধাম করে বিয়ে হয়েছিল বলিউড অভিনেত্রী পরিনিতি চোপড়া এবং রাঘবের। বিয়ে থেকে রিসেপশন সবকিছুতেই ছিল একের পর এক চমক। দিল্লি এবং মুম্বাই দুই শহরেই আয়োজন করা হয়েছিল রিসেপশন পার্টি। রাজস্থানের বিলাসবহুল একটি বাংলোতে তাদের বিয়ের সমস্ত অনুষ্ঠান পালন করা হয়েছিল। বিয়ে এবং রিসেপশন সবকিছু ঠিকমতো হলেও তাদের মধুচন্দ্রিমা যে এক্ষুনি হচ্ছে না তেমনটাই জানিয়েছিলেন এই দম্পতি।

আরও পড়ুনঃ দ্বিতীয় বারের জন্য বাবা হলেন জিৎ, ঘর আলো করে কে এলো! পুত্র না কন্যাসন্তান

কিন্তু সম্প্রতি পাওয়া একটি ছবি বলছি তারা মধুচন্দ্রিমা গেছে কিন্তু লুকিয়ে। হঠাৎ করে মধুচন্দ্রিমা নিয়ে কেন মিথ্যে কথা বললেন অভিনেত্রী? অভিনেত্রী সমাজ মাধ্যমে পোস্ট করা একটি ছবি বলছে মালদ্বীপ গিয়েছেন পরিণীতি। মালদ্বীপের বীচে হাতে চায়ের কাপ নিয়ে পোজ ও দিয়েছেন। এই ছবিগুলি থেকে সমাজ মাধ্যমে একের পর এক জল্পনা সৃষ্টি হয়েছে।

সকলকে লুকিয়ে মলদ্বীপে হানিমুন সারলেন রাঘব-পরিণীতি, প্রকাশ্যে ছবি
সকলকে লুকিয়ে মলদ্বীপে হানিমুন সারলেন রাঘব-পরিণীতি, প্রকাশ্যে ছবি

একের পর এক প্রশ্নের বান ধেয়ে এসেছে অভিনেত্রীর দিকে। তবে অভিনেত্রী ক্যাপশনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটা কোন হানিমুন নয়। বরং নিজের বান্ধবীদের সঙ্গে ট্রিপ। তবে কোন বান্ধবীর ছবি কিন্তু পরিণতির সঙ্গে দেখা যায়নি।

সকলকে লুকিয়ে মলদ্বীপে হানিমুন সারলেন রাঘব-পরিণীতি, প্রকাশ্যে ছবি

সকলকে লুকিয়ে মলদ্বীপে হানিমুন সারলেন রাঘব-পরিণীতি, প্রকাশ্যে ছবি

ঘটনাটি নিয়ে কিন্তু বেশ জল্পনা তৈরি হয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি বেশ কিছু সময় ধরে তার ছবি এবং ছবির প্রচারের জন্য ভীষণভাবে ব্যস্ত থাকবেন। সেই কারণেই নাকি রাঘবের সঙ্গে হানিমুনের কোন প্লান তিনি করে উঠতে পারেননি। তাহলে বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় কি করে পেলেন অভিনেত্রী? রহস্য কিন্তু এখনো সমাধান হয়নি। অনুরাগী মহল কৌতূহলী।

সকলকে লুকিয়ে মলদ্বীপে হানিমুন সারলেন রাঘব-পরিণীতি, প্রকাশ্যে ছবি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত