নজরবন্দি ব্যুরোঃ টলিউড ইন্ডাস্ট্রির এক অন্যতম বিখ্যাত নায়িকা রচনা ব্যানার্জী (Rachna Banerjee)। একসময়কার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন তিনি। কাজ করেছেন প্রায় প্রত্যেক শীর্ষ স্থানীয় অভিনেতাদের সঙ্গে। রূপ মাধুর্যে মাতিয়ে রেখেছিলেন বাংলার দর্শকদের। আর অভিনয় দক্ষতার তো কোন তুলনায় হয় তাঁর। যদিও গত ১০ বছরে তিনি ‘দিদি নম্বর ১'(Didi No.1) এর সঞ্চালিকা হিসেবে বেশি বিখ্যাত। কিন্তু কি এমন হল আজ হঠাৎ করে?
আরও পড়ুনঃ মশার পরনে নীল-সাদা শাড়ি, বিধানসভায় অনন্য প্রতিবাদ বিজেপির


জি বাংলার এই শোয়ের হাত ধরেই প্রায় প্রত্যেক বাঙালির ঘরের মেয়ে হয়ে গিয়েছেন টলি সুন্দরী। বাংলার ঘরে ঘরে জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যাবে বাংলার সেরা দিদি রচনা ব্যানার্জি। রচনা এসেই দিদি নাম্বার ওয়ানের জনপ্রিয়তা বাড়িয়েছেন। বস্তুত এখন তো এমন হয়ে গিয়েছে যে, ‘দিদি নম্বর ১’ এবং রচনা সমার্থক হয়ে গিয়েছেন।

৮ থেকে ৮০ প্রত্যেকেই বোঝেন ‘দিদি নম্বর ১’ মানেই রচনা। খুদে থেকে শুরু করে বৃদ্ধা- সব ধরণের দিদিরাই আসেন এই শো’য়ে অংশগ্রহণ করতে। জি বাংলার এই জনপ্রিয় শোয়ের সঞ্চালিকা হিসেবে দর্শকরা অন্য কাউকে ভাইবেই পারে না। তাঁর জায়গা যে কেউ ছিনিয়ে নিতে পারে এমনটা যেন কল্পনারও অতীত। কিন্তু এবার সেই অঘটনটাই ঘটে গেল। টানা ১০ বছর ‘দিদি নম্বর ১’ সঞ্চালনা করার পর শো থেকে বাদ পড়লেন রচনা!
রাজনৈতিক কারণে তাকে বাংলার সেরা দিদি বলা না গেলেও, একমাত্র তিনিই সেই স্থান দখলের যোগ্য। কিন্তু এই শো নিয়ে সম্প্রতি গুঞ্জন উঠেছে। বন্ধ হয়েও যেতে পারে জানিয়েছেন অনেকে। কিন্তু এবার তো জানা যাচ্ছে যে, তার জায়গায় সঞ্চালিকা হিসেবে আসছেন অন্য একজন! এবার অনেকেই হয়তো ভাবতে পারেন যে, তবে কি ইন্দ্রাণী হালদারকে দেখা যাবে তার জায়গায়? না তাও হলোনা। যিনি আসছেন তিনিও কম জনপ্রিয় নন। এই শোয়ে অংশগ্রহন করেছেন তিনি।


কিছু দিন আগে এক খুদে দিদি নম্বর ১’-এর সাজেই সেজে গিয়েছিলেন রচনার এই শো’য়ে। তাঁর নাম অনুষ্কা চ্যাটার্জি। আর সেই মেয়েই রচনার সামনে দাঁড়িয়ে হুবহু টলি অভিনেত্রীর মতো করে সঞ্চালনা নকল করে দেখান। আর তার পারফরম্যান্সে খুশি সকলকেই। প্রত্যেকটি লাইন সে যেভাবে মনে রেখেছে তা দেখে তাক লেগে গিয়েছিল খোদ রচনার। এমনকি রচনা বলেন, ‘তাঁর রীতিমতো ভয় করছে যে এই পুঁচকে তাঁর সঞ্চালনার চাকরি নিয়ে নেবে।’
দুবাইয়ে শাড়ির ব্যবসাই কাল হল, রাতারাতি ‘Didi No.1’র কাজ গেল রচনা ব্যানার্জীর

রচনাকে সে জানায়, প্রতিদিন বিকেলে ঠাকুমার সঙ্গে বসে এই শো দেখে সে। সেখান থেকে ‘রচনা আন্টি’কে নকল করতে শিখেছে সে। পুঁচকে অনুষ্কার এত সুন্দর প্রতিভা দেখে রচনা তো বটেই নেটিজেনরাও অবাক হয়ে গিয়েছে। ভালোবাসায় ভরিয়ে দিয়েছে খুদে ‘দিদি নম্বর ১’ কে।







