মাস্টারমশাই এবার BJP-তে, পদ্ম প্রতীকে সিঙ্গুর আসনে লড়বেন রবীন্দ্রনাথ।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাস্টারমশাই এবার BJP-তে, পদ্ম প্রতীকে সিঙ্গুর আসনে তৃণমূল প্রার্থী বেচারাম মান্নার বিরুদ্ধে লড়বেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বেশ কিছুদিন ধরেই তৃণমূলের সাথে মতানৈক্য হচ্ছিল সিঙ্গুরের ভূমিপুত্র রবীন্দ্রনাথ ভট্টাচার্যের। পাশাপাশি সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ বেচারামের সাথে তাঁর অহি নকুল সম্পর্ক সুবিদিত। কিছুদিন আগে বেচারাম দল ছারতে চাওয়ায় তাঁকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে ফেরান সুব্রত বক্সি। পরে তাঁকে টিকিট দেন মমতা। ব্যাস এখানেই যেন কফিনের শেষ পেরেক পোঁতা হয়ে যায়।

আরও পড়ুনঃ পাশের বাড়িতে থাকবেন মমতা, আনন্দে উত্তেজনায় যেন অকাল উৎসব নন্দীগ্রামে।

মমতা বন্দোপাধ্যায়ের প্রার্থী তালিকায় একাধিক চমক ছিল এবার। সেলেব দের প্রার্থী করার পাশাপাশি মমতা ২১ নির্বাচনে প্রায় ২৮ জন দলীয় বিধায়ক কে প্রার্থী করেন নি। তাঁর মধ্যে একজন হলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তাঁর জায়গায় হরিপাল থেকে সরিয়ে এনে বেচাকে প্রার্থী করা হয় সিঙ্গুরের। রাগে ক্ষোভে অপমানে কার্যত জ্বলছিলেন সিঙ্গুরের মাস্টারমশাই। এবার সেই আগুন দাবানলে পরিনত হল।

বিজেপির হেস্টিংস পার্টি অফিসে লকেট চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বর্ষীয়ান তৃণমূল নেতা এবং সিঙ্গুর আন্দোলনের অন্যতম কাণ্ডারী রবীন্দ্রনাথ ভট্টাচার্য যগ দিচ্ছেন বিজেপিতে। তিনি জানিয়ে দিয়েছিলেন, লড়বেন নির্দল প্রার্থী হয়ে। কিন্তু তারপরেই তাঁর দরবারে পৌঁছে যায় বিজেপি। রাজী হন রবীন্দ্রনাথ। সম্ভবত আজই তিনি যোগ দিতে চলেছেন গেরুয়া শিবিরে। তাঁর পুত্র যদিও আগেই শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্ম ঝাণ্ডা হাতে তুলে নিয়েছিলেন। কিন্তু অটুট ছিলেন রবীন্দ্রনাথ। এবার তিনিও গেলেন।

সূত্রের খবর সিঙ্গুর কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বিজেপি রাজ্যের যে ১২১ টি আসনে এগিয়ে রয়েছে তাঁর মধ্যে একটি হল সিঙ্গুর। হুগলী লোকসভা আসনের অন্তর্গত এই কেন্দ্র থেকে ১০ হাজারের বেশি ভোটে লিড নিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। আর কিছুক্ষনের মধ্যেই গেরুয়া উত্তরীয় গায়ে চাপাবেন সিঙ্গুরের মাস্টারমশাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর