নজরবন্দি ব্যুরোঃ প্রকাশ্য মঞ্চ থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। এবার উদয়ন গুহের বিরুদ্ধে আক্রমণ শানাতে বিন্দুমাত্র বিচলিত হলেন না রবীন্দ্রনাথ ঘোষ। বরং উদয়নকে তালগাছের ব্যাখা দিলেন রবীন্দ্রনাথ।
আরও পড়ুনঃ বিজেপি থেকে দূরত্ব বাড়াচ্ছেন মতুয়ারা? জল্পনা বাড়ালেন মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক
রবীবার নাটাবাড়ির একটি জনসভা থেকে উদয়ন গুহের বিরুদ্ধে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের ব্যাখা, “তালগাছ সব সময় মাথা উঁচু করে থাকে তালগাছ কখনও মাথা নিচু করে না। আর ওই দিনহাটার নেতার ঝুলি থেকে বিড়াল যদি বেড় করি তাহলে মুখ লোকাবার জায়গা থাকবেনা। তোমার সব ইতিহাস মুখস্থ আছে। কোচবিহারের কৃষক, রাজ্যের কৃষকরা জানে তোমার আসল চেহারা।”
এর আগে রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে উদয়ন গুহের বক্তব্য ছিল, “দল যাকে যখন দায়িত্ব দেবে জেলায় তাকে মেনেই সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। কোন লম্বা নেতার কথায় কোচবিহার জেলা দল চলতে পারে না। জেলায় সংগঠনের জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যান তারাই শেষ কথা। সে প্রকাশ্যে ব্লক সভাপতি কে চড় মারে কিংবা কথায় কথায় বুক ফুলিয়ে চলার চেষ্টা করে সে কোনদিনও নেতা হতে পারে না।”
একইসঙ্গে পার্থপ্রতিম রায় বলেন , ”কোন লম্বা নেতা, সরু নেতা, মোটা নেতার কথায় জেলা সংগঠন চলতে পারে না। কেউ যদি হবে নিজের হাতে দলের ক্ষমতায়ন থাকবে এটা ভুল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাকে জেলার দায়িত্ব দেবেন তখন তাকেই মেনে নিয়ে মাথা পেতে কাজ করতে হবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে উদয়ন গুহ এবং গিরীন্দ্রনাথ বর্মন এর উপর।”
উদয়নকে তালগাছের ব্যাখা দিলেন রবীন্দ্রনাথ, তৃণমূলে প্রবল দ্বন্দ্ব

কোচবিহারের গোষ্ঠীকোন্দল নতুন কিছু নয়। দলের সাংগঠনিক সেতুবন্ধনে হস্তক্ষেপ করতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবুও দলনেত্রীর কথাকে উপেক্ষা করেই কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীকোন্দল যেন প্রকাশ্যে আসতে শুরু করেছে। যা নিয়ে অস্বস্তিতে রাজ্য তৃণমূল নেতারা। এমনকি এর প্রভাব পড়েছে নির্বাচনেও। ফাটল বুজিয়ে কবে ঘুরে দাঁড়াবে ঘাসফুল শিবির? প্রশ্ন রাজনৈতিক মহলের।



