নজরবন্দি ব্যুরোঃ ২০২১ সালে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার পুষ্পা: দ্য রাইস ব্যাপকভাবে গোটা দেশে সাড়া ফেলেছিল। এই সিনেমার গান থেকে শুরু করে সংলাপ, বিশ্বজুড়ে ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়ে যায়। ভক্তদের কৌতুহল স্বাভাবিকভাবে বাড়তে থাকে পুষ্পার দ্বিতীয় পার্ট নিয়ে।
আরও পড়ুনঃ অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক ভাবেই সচল রয়েছে, আগের থাকে কিছুটা ভাল আছেন রাজু শ্রীবাস্তব


তবে সব অপেক্ষার অবসান হল। পুষ্পা: দ্য রুল-এর শুটিং এবার শুরু হতে চলেছে। ফের শুটিং ফ্লোরে পুষ্পা টিম। প্রথম দিন পুজো সেরে কাজে হাত দিচ্ছেন পরিচালক সুকুমার। অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনাকে আবারও একসঙ্গে দেখা যাবে।

সোমবার ছবির শ্যুটিং শুরু হওয়ার আগে আনুষ্ঠানিক ঘোষনা করলেন পরিচালক। ক্যাপশনে লেখা, ‘পুষ্পার রাজ ফিরে আসছে! এই হল শাসন করার সময়! ভারতের সবচেয়ে বেশি প্রত্যাশিত সিক্যুয়েল তৈরি কাজ শুরু করা হচ্ছে পুজো করে।’



‘পুষ্পার রাজ ফিরে আসছে’, শুরু হল শুটিং

প্রসঙ্গত, দক্ষিণী ছবি ‘পুষ্পা:দ্য রাইজ’ দেশজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে ছবিটি। তখন থেকেই ‘পুষ্পা ২’-এর জন্য অপেক্ষা শুরু হয় দর্শকদের। তবে শুটিং শেষে কবে মুক্তি পাবে ছবি তা এখনও জানা যায়নি।







