নজরবন্দি ব্যুরোঃ এবার থেকে মাত্র চার ঘন্টায় পৌছে যাবে পুরী। একদম ঠিক শুনেছেন এমন সিদ্ধান্ত নিতে চলেছে রেলমন্ত্রী । কারণ এই রুটে চালানো হচ্ছে হাই স্পিড ট্রেন। মূলত দেশে মোট ৮টি জায়গাতেই দ্রুতগতির ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতীয় রেল।তার মধ্যে ৩টি রুটের ট্রেন চলবে হাওড়া স্টেশন থেকে।
আরও পড়ুনঃ তৃণমূল একটা সার্কাস পার্টি, কটাক্ষ অধীর চৌধুরীর
হাওড়া থেকে মুম্বই, চেন্নাই ও পুরী রুটে হাইস্পিড ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। হাইস্পিড ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। রেল সূত্রে খবর, হাওড়া-মুম্বই রুটে হাইস্পিড ট্রেন যাবে ১ হাজার ৯৬৫ কিলোমিটার।
যেখানে দুরন্ত এক্সপ্রেসে এখন মুম্বই যেতে সময় লাগে প্রায় ২৭ ঘণ্টা, সেখানে হাইস্পিড ট্রেনে লাগবে প্রায় ১৪ ঘণ্টা। হাওড়া-চেন্নাই রুটে ১ হাজার ৬৫২ কিলোমিটার পাড়ি দেবে হাইস্পিড ট্রেন। এখন চেন্নাই মেলে সময় লাগে প্রায় ২৮ ঘণ্টা।
এবার মাত্র ৪ ঘণ্টাতেই হাওড়া থেকে পুরী! সুখবর শোনাল রেল মন্ত্রক
হাইস্পিড ট্রেনে সময় কমে হবে প্রায় ১৩ ঘণ্টা। হাওড়া থেকে পুরীর দূরত্ব প্রায় ৫০২ কিলোমিটার। শতাব্দী এক্সপ্রেসে সময় লাগে প্রায় সাড়ে ৭ ঘণ্টা। হাইস্পিড ট্রেনে প্রায় চার ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে পুরী।



