সংক্রমণে হাওড়া কে ছাপিয়ে গেল পূর্ব মেদিনীপুর। দক্ষিণের ঘাড়ে নিঃশ্বাস উত্তরের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সংক্রমণে হাওড়া কে ছাপিয়ে গেল পূর্ব মেদিনীপুর। দক্ষিণের ঘাড়ে নিঃশ্বাস উত্তরের। দেশের সাথে তাল মিলিয়ে রাজ্য জুড়ে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে ২০০০ – ২৫০০ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজ্য জুড়ে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া বা হুগলীর সাথে পাল্লা দিচ্ছে মালদা, দার্জিলিং বা দক্ষিন দিনাজপুরের মত জেলা গুলিও। সবথেকে খারাপ অবস্থা কলকাতা এবং দুই ২৪ পরগণার। পিছিয়ে নেই হাওড়া জেলাও।

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগে ছল চাতুরি আর টাকার খেলা চলবে না। মমতা কে আক্রমণ সুজনের।

আজও সংক্রামিত রাজ্যের সব জেলা। এই ব্যাপক সংক্রগমণ গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত দিচ্ছে। সব জেলার মধ্যে কলকাতাতে যথারীতি এদিন সংক্রামিতের সংখ্যা সব থেকে বেশি। কলকাতায় গত ২৪ ঘন্টা তে সংক্রামিত হয়েছেন ৬১৫ জন, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৮৫ জন। অন্যদিকে এদিন কলকাতায় মৃত্যু হয়েছে ২১ জনের। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা এখন ১ হাজার ৩৬। কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৩ হাজার ৪৯২ জন। আজ সুস্থ হয়ে উঠেছেন ৬৩৫ জন।

কলকাতার কাছাকাছি সংক্রমণ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগণায়। এই জেলাতে আজ সংক্রামিত হয়েছেন ৬০৬ জন। এখন পর্যন্ত জেলা জুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৬৭ জন। আজ উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১৬ জনের। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৫৪০। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৪৫৬ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৪৬ জন। জেলাতে এখন চিকিত্‍সাধীন রয়েছেন ৫ হাজার ৪৭১ জন।

গত ২৪ ঘন্টার হিসেবে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিন ২৪ পরগণা। এদিন জেলায় সংক্রামিত হয়েছেন ২৫৪ জন। যা নিয়ে জেলাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১৩৩ জন। আজ দক্ষিন ২৪ পরগণা জেলায় করোনার কবলে প্রাণ গিয়েছে ২ জনের যা নিয়ে হাওড়া জেলাতে মোট মৃত্যু হল ১২৬ জনের। এদিন দক্ষিন ২৪ পরগণা জেলাতে সুস্থ হয়ে উঠেছেন ২০১ জন। জেলায় এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৯৩৫ জন।

সংক্রমণে হাওড়া কে ছাপিয়ে গেল পূর্ব মেদিনীপুর। এদিন সংক্রমণের নিরিখে হাওড়া কে টপকে চতুর্থ স্থানে উঠে এসেছে পূর্ব মেদিনীপুর। জেলায় আজ আক্রান্ত হয়েছেন ২২৪ জন সেখানে হাওড়ায় সংক্রামিত হয়েছেন ২১৮ জন। দক্ষিনবঙ্গের জেলাগুলিকে এদিন রীতিমত সংক্রমণের নিরিখে টক্কর দিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি। দেখুন রাজ্যের জেলা ভিত্তিক সার্বিক পরিসংখ্যান।

nnnn

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর