IPL23: মাঠে তুমুল বাকবিতণ্ডা দুই তারকার, শাস্তি হল বিরাট ও গম্ভীরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার আইপিএলে আরসিবি বনাম লখনউ ম্যাচের পরেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর । একে অপরের দিকে তেড়েও যান দুই তারকা। কোনওমতে পরিস্থিতি সামাল দেন দুই দলের ক্রিকেটার ও আম্পায়াররা। তারপরেই গম্ভীর ও কোহলির বিরাট অঙ্কের জরিমানার শাস্তি ঘোষণা করা হয় আইপিএলের তরফে।

আরও পড়ুনঃ TET-এ নিয়োগে বড় বদল, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই দুই তারকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। আগেও মাঠের মধ্যেই বিবাদে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে তাঁদের।কী ঘটেছিল সোমবার? ম্যাচ শেষে দু’দলের ক্রিকেটারদের হাত মেলানোর সময়। ম্যাচ চলাকালীন লখনউয়ের একটা করে উইকেট পড়ার পরে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উল্লাস করছিলেন কোহলি। লখনউয়ের ডাগআউটের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকার ভঙ্গি দেখান।

3

স্ত্রী অনুষ্কা শর্মার দিকে চুমুও ছুড়তে দেখা যায় তাঁকে। আফগানিস্তানের ক্রিকেটার নবীন উল হক আউট হওয়ার সময়ও উত্তেজিত হয়ে উল্লাস করেন কোহলি। টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন। সেটা হয়তো ভাল ভাবে নেননি নবীন। তাই হাত মেলানোর সময় কোহলিকে কিছু একটা বলেন লখনউয়ের বিদেশি ক্রিকেটার। পাল্টা কিছু বলেন কোহলিও। তার পরেই সেখানে আসেন গম্ভীর

2
মাঠে তুমুল বাকবিতণ্ডা দুই তারকার, শাস্তি হল বিরাট ও গম্ভীরের

তিনি কোহলিকে কিছু একটা বলেন। তার পরেই বিবাদ বেড়ে যায়। জড়িয়ে পড়েন উত্তপ্ত বাক্যবিনিময়ে। এমনই পরিস্থিতি তৈরি হয় যে দুই দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা হস্তক্ষেপ করতে বাধ্য হন। তাঁদের দু’জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ভিডিয়োয় দেখা গিয়েছে, গম্ভীর আচমকা ফিরে তাকান। সম্ভবত তাঁকে কিছু বলা হয়েছিল।

পালটা তিনিও উত্তেজিতভাবে কিছু বলতে থাকেন। লখনউয়ের অধিনায়ক কেএল রাহুল, কৃষ্ণাপ্পা গৌতমরা হেড কোচকে আটকানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। বিরাটের দিকে তেড়ে যান গম্ভীর। পালটা তেড়ে আসেন বিরাটও। একেবারে মুখোমুখি হয়ে দু’জনকে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। কী বলছিলেন তাঁরা, তা স্বভাবতই বোঝা যায়নি।

মাঠে তুমুল বাকবিতণ্ডা দুই তারকার, শাস্তি হল বিরাট ও গম্ভীরের

4

বিরাটকে দেখে মনে হচ্ছিল যে তিনি কিছু বোঝানোর চেষ্টা করছেন। সম্ভবত আত্মপক্ষ সমর্থনে কিছু বলছেন। পালটা গম্ভীর কিছু প্রশ্ন ছুড়ছেন এবং নিজের অবস্থান সঠিক বলে জানাচ্ছেন। সেইসবের মধ্যেই তাঁদের দু’জনকে সরিয়ে নিয়ে যান দুই দলের অন্যান্য খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা। ঘটনার ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যায়। ম্যাচের শেষে আইপিএলের তরফে জানানো হয়েছে, বিরাট ও গম্ভীরের ১০০ শতাংশ ম্যাচ ফি জরিমানা হয়েছে। ৫০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে নবীনেরও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত