বাধা করোনা, তাই ম্যাডক্স স্কোয়ারে এবার হবেনা পুজোর আড্ডা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাধা করোনা, তাই ম্যাডক্স স্কোয়ারে এবার হবেনা পুজোর আড্ডা! বেহালার দেবদারু ফটক পুজো কমিটি ও হাটঁল সন্তোষ মিত্র স্কোয়ারের পথেই। নিষেধ করা হয়েছে দর্শনার্থীদের আসতে। বেহালার দেবদারু ফটক পূজা কমিটি কমিটি তাদের প্রচারে জানিয়েছেন,”এবার দেবদারুর ফটক বন্ধ। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে একুশে।”

আরও পড়ুনঃ এবছর দোলায় আসছেন মা দুর্গা , আরও নাকি ভয়ঙ্কর হতে পারে করোনা পরিস্থিতি!

অন্যদিকে আবার দক্ষিণ কলকাতার ম্যাডক্স স্কোয়ার দুর্গাপূজা কমিটি জানিয়ে দিয়েছেন,’ক্লাবের মাঠে বসে এবছর আর আড্ডা দেওয়া যাবে না।’ ম্যাডক্স স্কোয়ার এর মাঠে বসে আড্ডা হলো পুজোর অন্যতম বড় আকর্ষণ। সব বয়সী মানুষ রা তাদের বন্ধু, আত্মীয় স্বজনদের সঙ্গে মিলিত হন বছর এই দিন গুলিতে। ম্যাডক্স স্কোয়ার এর মাঠে আড্ডা চলে রাত পর্যন্ত। সাথে চলে ভোগ খাওয়াও।

তবে সে সব হচ্ছেনা আর এ বছর।করোনা আবহের জন্যই ভিড় আটকাতে বেহালার পুজো কমিটি এই উদ্যোগ নিয়েছেন।পুজো হবে দর্শকবিহীন। কয়েকটি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই পুজো কমিটি তাদের ভার্চুয়াল পুজোর প্রচার করতে। পুজোর প্রতিটি মুহূর্ত প্রচার করা হবে পুজো কমিটির ফেসবুক পেজে থেকেও।

বাধা করোনা, তাই ম্যাডক্স স্কোয়ারে এবার হবেনা পুজোর আড্ডা! দেবদারু ফটক পথ চলতি মানুষদের পুজো মণ্ডপ ও পুজোর প্রতিটি মুহূর্ত দেখানোর জন্য ডায়মন হারবার রোডের উপরে একটি জায়ান্ট স্ক্রিন বসানোর আবেদন করেছে পুলিশের অনুমতির জন্য।এদিকে, বেশ কয়েকজন নামি চিকিৎসক সন্তোষ মিত্র স্কোয়ারের সিদ্ধান্তকে স্বাগত জানাতে বৃহস্পতিবার সেখানে যান।সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্যোগকে সাধুবাদ জানান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর