ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা সংক্রমণ, এবার গঙ্গাসাগর মেলা বন্ধ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের করোনা গ্রাফ প্রতিদিনই ঊর্ধ্বমুখী। এই অবস্থাই আজ সোমবার থেকে রাজ্যে শুরু হয়েছে করোনবিধি। লাগু করা হয়েছে একাধিক নিয়ম। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই অবস্থায় এক জায়গায় অনেক লোকের জড় হাওয়া যেমন বিভিন্ন মেলা ,শপিং মল, বাজার এইসবের ওপরে নিয়ন্ত্রণ আনতে হবে। আর সেই মত করোনা বিধি জারি হয়েছে রাজ্যে।

আরও পড়ুনঃ মহানগরের কনটেইনমেন্ট জোন, কি জানালেন ডেপুটি মেয়র অতীন ঘোষ

এই অবস্থায় সামনেই গঙ্গাসাগর মেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গঙ্গাসাগর মেলার সমস্ত প্রস্তুতি শেষ হয়েছে। আর ঠিক এই অবস্থায় কভিডের কারণ দেখিয়ে গঙ্গাসাগর মেলা বন্ধ করার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চিকিৎসক অভিনন্দন মন্ডল। সূত্রের খবর আগামী ৫ জানুয়ারি এই মামলার শুনানি হতে পারে।

গঙ্গাসাগর মেলা বন্ধ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা
ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা সংক্রমণ

আজ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চিকিৎসক অভিনন্দন মন্ডল গঙ্গাসাগর মেলার বন্ধের পক্ষে আবেদন জানান। তিনি দাবি করেছেন রাজ্য সরকারের তরফে জানানো হয় এই মেলায় বিভিন্ন প্রান্তের মানুষ একত্রিত হয়ে থাকেন কমবেশি ৩০ লক্ষের বেশি জনসমাগম হয়ে থাকে। ফলে এমন জনসমুদ্রের দূরত্ব বিধি ও অন্যান্য নিয়ম মানা সম্ভব নয়।

ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা সংক্রমণ, এবার গঙ্গাসাগর মেলা বন্ধ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

তাই এই মেলা থেকে গোষ্ঠী সংক্রমণ হওয়ার আশঙ্কা প্রবল। আর এর ফলে ভেঙে যেতে পারে চিকিৎসা ব্যবস্থা। কারণ এই বিপুল পরিমান মানুষকে চিকিৎসা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তিনি হাইকোর্টের কাছে আবেদন করেন অতিমারীর ভয়াবহতার কথা মাথায় রেখে গঙ্গাসাগর মেলা বন্ধ করা হোক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত