কেন্দ্রের নয়া শিক্ষানীতি কেন ছাত্র স্বার্থের পরিপন্থী? বই প্রকাশ করল PSU

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের নয়া শিক্ষানীতি কেন ছাত্র স্বার্থের পরিপন্থী? বই প্রকাশ করল PSU। প্রশ্নের মুখে ‘নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০’ । কেন্দ্রীয় সরকার এই অতিমারী কালে “নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০” সংসদকে এড়িয়ে মন্ত্রীসভায় অনুমোদন করিয়েছে। তার বিরুদ্ধে পিএসইউ রাজ্যের বিভিন্ন জেলায় এই শিক্ষানীতি বাতিলের দাবীতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সংগঠনের সদস্যরা পোষ্টার হাতে ও নয়া জাতীয় শিক্ষানীতির অনুলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছে আগেই। এবার পিএসইউ এক অন্যরকম উদ্যোগ নিল।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু রাজ্যে!

কেন্দ্রের নয়া শিক্ষানীতি কেন ছাত্র স্বার্থের পরিপন্থী? পিএসইউ রাজ্য সম্পাদক মহম্মদ নওফেল সাফিউল্লা বলেন, কেন্দ্রীয় সরকার এই অতিমারী কালে যে শিক্ষানীতি প্রনয়ন করেছে তা শিক্ষার পরিপন্থী। এই শিক্ষানীতির মাধ্যমে আমাদের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ বাজারের হাতে তুলে দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে৷ পাশাপাশি সেইসাথে সংবিধান অনুযায়ী শিক্ষা যৌথ তালিকাভুক্ত হওয়া সত্বেও, তা অস্বীকার করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে শিক্ষাকে সম্পূর্ন কেন্দ্রীয়করণ করতে চাইছে।

ছাত্র স্বার্থের পরিপন্থী নয়া জাতীয় শিক্ষানীতি মন্ত্রীসভাতে পাশ করানোর পর থেকে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। এদিন পিএসইউ এর পক্ষ থেকে এই শিক্ষানীতির বিরোধীতা কেন করা উচিৎ তা পুস্তক আকারে প্রকাশ করা হয়। “নয়া জাতীয় শিক্ষানীতি ও আমাদের কথা” শীর্ষক বইটি ছাত্র-শহিদ দিবসের দিনে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন সংগঠনের রাজ্য সম্পাদক নওফেল মহাঃ সাফিউল্লা৷

তিনি জানান, “আমাদের সংগঠন পি এস ইউ মনে করে এই শিক্ষানীতি চালু করবার আগে শিক্ষাবিদ এবং শিক্ষা বিশেষজ্ঞরা যে মতামত দিয়েছেন তা নিয়ে বিষদে আলোচনার প্রয়োজন ছিল।বৈষম্যমুক্ত সর্বজনীন শিক্ষা ব্যবস্থার প্রয়োজনে নীতি প্রণয়ন হোক।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর