নজরবন্দি ব্যুরো: রাজ্যের মাদ্রাসা স্কুল গুলিকে সরকারিকরনের দাবিতে বিক্ষোভ,উত্তেজনা বালিগঞ্জে ।মাদ্রাসায় শিক্ষকদের বিক্ষোভের জেরে মঙ্গলবার উত্তপ্ত ওঠে বালিগঞ্জ। রাজ্যে নথিভুক্ত ১০হাজার মাদ্রাসা স্কুলকে সরকারিকরণের দাবিতে এদিন সকালে বালিগঞ্জের ভারত সেবা সংঘের সামনে বিক্ষোভ দেখায় শিক্ষকেরা। দাবি, অবিলম্বে তাঁদের স্থায়ী পদ দিতে হবে। আর তাকেই কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা।
আরও পড়ুনঃBGTA-র উদ্যোগ, একযোগে আন্দোলনে নামছে একাধিক শিক্ষক সংগঠন!
আর এই বিক্ষোভে এদিন, প্রায় শ দুয়েক মাদ্রাসা শিক্ষক এইদিন এইখানে জমায়েত হন। সকাল সাড়ে নয়টা থেকে তাঁরা জমায়েত করতে শুরু করেন। পথ অবরোধও করেন তাঁরা। আর তার জেরেই বেশ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল যানচলাচল। বিক্ষোভের পরই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তারপরই পুলিশ ছত্রভঙ্গ করতে বিক্ষোভকারীরা তাদের বাঁধা দেয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসেন, গড়িয়াহাট থানার ওসি। প্রথমে মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে আলোচনা ভিত্তিতে অবরোধ তোলার চেষ্টা করেন পুলিশ। আর তারপরেই আলোচনায় ফলপ্রসূ না হওয়ায়, তাঁদের টেনে হিঁচড়ে জোর করে ওঠানো হয়। আর তাতেই আরও উত্তেজনা ছড়ায় এলাকায়।
রাজ্যের মাদ্রাসা স্কুল গুলিকে সরকারিকরনের দাবিতে বিক্ষোভ,উত্তেজনা বালিগঞ্জে । পড়ে ঘটনাস্থলে আসেন, ডিসি সাউথও। প্রায় ঘন্টাখানেক ধরে চলে এই অবরোধ। ফলে এই ঘটনায় ১০০ জন শিক্ষককে গ্রেফতার করে লালাবাজারে নিয়ে যাওয়া হয় বলে সূত্রের খবর।



