নজরবন্দি ব্যুরোঃ নির্ধারিত সূচি অনুযায়ী আজ উত্তর ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে গোটা রাজ্যের প্রশাসনিক দায়িত্ব প্রাপ্ত নেতাদের সঙ্গে সাধারন মানুষের সুবিধা ও এলাকা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। সেই সভা থেকেই সমগ্র বারাসত নিবাসীদের জন্য বিশেষ পরিকল্পনার প্রস্তাব পেশ করেন চিরঞ্জিত চক্রবর্তী।
আরও পড়ুনঃ Mamata Banerjee : রাজ্য জুড়ে পালিত হবে ছাত্র দিবস, ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজকের এই বৈঠক থেকে দমদম উত্তর সহ রাজ্যের একাধিক এলাকার মানুষদের জন্য একাধিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য অগ্রাধিকার দিতে দেখা যায়। পাশাপাশি ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধার কথা উল্লেখ করেও তাদের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালুর ব্যাপারে তৎপর হতে দেখা যায় মমতা বন্দোপাধ্যায় কে। পাশাপাশি রাজ্যের সকল পড়ুয়াদের কথা মাথায় রেখে স্টুডেন্ট ডে চালু করার কথা ও বলেন তিনি।
এবার সেই সভা মঞ্চ থেকেই বারাসতের বাসিন্দাদের জন্য নয়া পরিকল্পনার উল্লেখ করতে শোনা যায় রাজ্য সরকারের দায়িত্ব প্রাপ্ত তথা জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী কে। মূলত বারাসতে র বুকে শহর কলকাতার মত নন্দনের আদলে একটি অডিটোরিয়াম তৈরির উল্লেখ করেন তিনি। পাশাপাশি সেখানে একটি ক্যাফেটেরিয়া ও একটি প্রদর্শনী চালু করার ও কথা শোনা যায় তার মুখ থেকে।
নন্দনের আদল এবার বারাসতে, প্রস্তাব বিধায়কের

যা নিয়ে আজ প্রশাসনিক বৈঠক থেকে সবুজ সংকেত দিতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে। চিরঞ্জিত বাবুর মুখ থেকে এই প্রস্তাব শোনা মাত্র ই স্থাণীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে তা করার অনুমতি প্রদান করেন তিনি। জানা গিয়েছে বারাসতের বুকে নন্দনের আদলে গড়ে ওঠা এই অডিটোরিয়ামের জন্য প্রায় বিঘা তিনেক জমি প্রদান করতে চলেছেন বারাসতের এই বিধায়ক।




