নজরবন্দি ব্যুরোঃ আজ পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখান থেকে বিবিধ এলাকার দায়িত্ব প্রাপ্ত নেতাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন তিনি। সেখানে বিভিন্ন এলাকার রাস্তা ঘাট, পানীয় জল সরবরাহ সহ রাজ্যের ছাত্রছাত্রীদের খোঁজ খবর নিতে শুরু করে তিনি। সেখান থেকেই এবার ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ঘোষণা করেন তিনি।
আরও পড়ুনঃ মদ নয়, কমাতে হবে জ্বালানির দাম, বুদ্ধদেবের মন্তব্য টেনে মমতা কে আক্রমণ শুভেন্দুর।
মুখ্যমন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীরা আমাদের দেশের ভবিষ্যৎ। তাই এবার থেকে বছরের প্রথম দিনটি এবার থেকে ছাত্র-ছাত্রীদের উৎসর্গ করা হল। তাই অন্যান্য বছর গুলি এই দিনটি মা-মাটি-মানুষ দিবস হিসেবে পালিত হলেও আগামী বছর থেকে তা ছাত্র-ছাত্রীদের দিবস হিসেবে পালিত হবে। সেই কারনে এই দিনটি তে রাজ্যের সমস্ত পড়ুয়াদের জন্য এলাকায় এলাকায় বিশেষ অনুষ্ঠান রাখার ও কথা বলেন তিনি।
এছাড়াও এবারের বিধানসভা নির্বাচনের আগে অন্যান্য পরিকল্পনার পাশাপাশি রাজ্যের সকল ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা উল্লেখ করেছিলেন তিনি। সেইমত এবারের নির্বাচনী ফলাফল অনুসারে রেকর্ড ভোটে জয় পেতেই ছাত্রছাত্রীদের জন্য চালু করেন মুখ্যমন্ত্রী।
রাজ্য জুড়ে পালিত হবে ছাত্র দিবস, জানালেন মমতা

পাশাপাশি রাজ্যের হরিচাঁদ- গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে ভার্চুয়ালই সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। খোঁজ নেন সেখানকার ছাত্রদের পড়াশোনার ব্যাপারে। মূলত সেখানকার পোস্ট গ্র্যাজুয়েট সংক্রান্ত বিষয় নিয়ে ও বৈঠকে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তবে এবার সকলেই তাকিয়ে রয়েছে ১ লা জানুয়ারীর দিকে।




