মদ নয়, কমাতে হবে জ্বালানির দাম, বুদ্ধদেবের মন্তব্য টেনে মমতা কে আক্রমণ শুভেন্দুর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মদ নয়, কমাতে হবে জ্বালানির দাম। এই দাবির স্বপক্ষে বুদ্ধদেবের মন্তব্য টেনে মমতা কে আক্রমণ শানালেন শুভেন্দু। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একদা রাজ্যে শিল্পায়ন প্রসঙ্গে বলেছিলেন, আমরা ২৩৫ ওরা ৩০! মানুষ কার কথা শুনবে?’’ ২০০৬ সালে ২৩৫ আসনে জিতে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের দিনেই বুদ্ধদেববাবু সিঙ্গুরে টাটা প্রকল্পের কথা ঘোষণা করেন। কিন্তু দিন কয়েক বাদে জমি পরিদর্শনে গিয়ে টাটার প্রতিনিধিরা তুমুল বিক্ষোভের মুখে পড়েন। এ নিয়ে তৃণমূলসহ বিরোধীরা বিধানসভায় রণং দেহি হয়ে উঠলে মুখ্যমন্ত্রী ওই মন্তব্য করে বসেন।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর মোড়। কঠোরতম পদক্ষেপ কলকাতা হাই কোর্টের।

এদিন বুদ্ধবাবুর সেই মন্তব্যেকে সামনে রেখে তৃণমূল কে আক্রমণ শানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় বিরোধীদের কন্ঠরোধ করা হচ্ছে বলে দাবি করেন শুভেন্দু। তিনি বলেন বিধানসভায় বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। যখনই কিছু বলার চেষ্টা করা হচ্ছে তখনই শাসকদল বেশি বিধায়কের প্রাচুর্য্যে। জ্বালানির দাম না কমিয়ে মদের দাম কমানো নিয়ে তৃণমূল সরকার কে ব্যাপক আক্রমণ করেন শুভেন্দু।

তিনি বলেন, “রাজ্যে প্রত্যেক গ্যাস সিলিন্ডার পিছু ২৯১ টাকা ট্যাক্স নেয়।” বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী দাবি তোলেন, “গ্যাসে কমপক্ষে ১০০ টাকা এবং পেট্রোল ডিজেলে ১২ টাকা কর ছাড় দিতে হবে রাজ্যকে।” তিনি আরও বলেন, “জ্বালানীর দাম কমানো ইস্যুতে মুলতুবি প্রস্তাবে আলোচনার দাবি এনেছিলাম যা খারিজ করে দিয়েছেন স্পিকার।”  এরপরেই বুদ্ধ বাবুর আমরা ২৩৫… বাক্য টেনে মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ শানান শুভেন্দু।

বিজেপির দাবি, মদ নয় দাম কমাতে হবে জ্বালানির। উল্লেখ্য, গতকাল থেকেই মদের দাম কমেছে রাজ্যে।রাজ্য সরকারের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি বলছে, আবগারি শুল্কের হার সংশোধন করেছে প্রশাসন। সেই কারনেই ভারতে যে সব বিলিতি মদ ও বিয়ার তৈরি হয় ব্যাপক ভাবে কমেছে সেসবের দাম। আবগারি দফতর সূত্রে খবর, বিলিতি মদ বর্তমানে যে দামে পাওয়া যায়, তার তুলনায় দাম কমছে প্রায় ২৫ শতাংশ।

মদ নয়, কমাতে হবে জ্বালানীর দাম: Suvendu Adhikari

হাতের নাগালে মদ-বিয়ার, কোন ব্র্যান্ডের মদ কতটা সস্তা হল? দেখুন পুর্ণাঙ্গ তালিকা।
হাতের নাগালে মদ-বিয়ার, কোন ব্র্যান্ডের মদ কতটা সস্তা হল? দেখুন পুর্ণাঙ্গ তালিকা।

আবগরি দফতর সূত্রের খবর অনুযায়ী, বিভিন্ন ব্র্যান্ডের বোতলে দাম কমেছে ১০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। তবে শুল্ক কমিয়ে দেওয়ার জন্যে গ্রাহকের আনন্দ বাড়লেও অর্থদফতরের কোষাগারে টান পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও অর্থ দফতরের আশা রাজস্বে তেমন হেরফের হবে না। বরং রাজস্ব বাড়তে পারে। কারন মদের দাম কমায় ক্রেতার সংখ্যা বাড়বে। বিক্রি উর্দ্ধমুখী হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর