SSC: নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর মোড়। কঠোরতম পদক্ষেপ কলকাতা হাই কোর্টের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর মোড়। চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক বেনিয়ম হয়েছে বলে অভিযোগ। বেনিয়মের বহর দেখে বিস্মিত কলকাতা হাই কোর্ট। শুধু তাই নয় সিআইসিএফ, আইবি, সিবিআই দিয়ে SSC অফিস ঘিরে রাখার হুঁশিয়ারি দিয়েছে কলকাতা হাই কোর্ট। পাশাপাশি CBI তদন্তের ইঙ্গিত দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুনঃ ২ মাসের মধ্যে ১৫ হাজার শিক্ষক নিয়োগ, চাকরিপ্রার্থীদের সুখবর দিলেন ব্রাত্য

কিন্তু কেমন দুর্নীতি? আদালত সূত্রে খবর, স্কুলের ১৩ হাজার শূন্যপদে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের জন্যে ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশন কে সুপারিশ করেছিল রাজ্য। সেই মতো পরীক্ষা ও ইন্টারভিউ নেয় এসএসসি। পরে তাঁরা প্যানেল প্রকাশ করে। ২০১৯ সালে ওই প্যানেলের মেয়াদ শেষ হয়। কিন্তু অভিযোগ ওঠে যে, প্রকাশিত প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়মবহির্ভূত ভাবে প্রচুর নিয়োগ করেছে কমিশন।

অভিযোগ, এই বেনিয়ম হয়েছে কমিশনের বিভিন্ন আঞ্চলিক অফিসে। বেনিয়মে নিয়োগ প্রাপ্ত ২৫ জনের নিয়োগের তথ্য তুলে ধরে মামলা হয় হাই কোর্টে। মঙ্গলবার মামলাটি ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে। বিচারপতি ওই ২৫ জনের নিয়োগের সুপারিশের নথি-সহ ২৪ ঘণ্টার মধ্যে কমিশনের সচিবকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। তারপর আজ এই মামলার শুনানি হয়।

SSC: নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর মোড়। কঠোরতম পদক্ষেপ হাই কোর্টের।

SSC: নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর মোড়। কঠোরতম পদক্ষেপ হাই কোর্টের।
SSC: নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর মোড়। কঠোরতম পদক্ষেপ হাই কোর্টের।

আজ স্কুল সার্ভিস কমিশনকে তুলোধনা করে আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আজ, বুধবার তিনটের মধ্যে সব তথ্য আদালতে দিতে হবে। কোনও সময় দেওয়া হবে না। না হলে প্রয়োজনে সিআইসিএফ, আইবি, সিবিআই ঘিরে থাকবে অফিস। সব তথ্য খতিয়ে দেখা হবে। এর পিছনে কে রয়েছে? কেন নিয়োগ করা হয়েছে? কোন পদ্ধতিতে তার মেমো নম্বর জানানো হোক।’’

এর পরই তিনি বলেন, ‘‘কমিশনের কোনও কর্মীকে বাইরে যেতে দেব না। সিবিআই পাঠিয়ে সমস্ত কম্পিউটারের সব তথ্য খতিয়ে দেখা হবে। এই সময়ের মধ্যে আঞ্চলিক অফিসের সঙ্গে কোনও যোগাযোগ করা যাবে না। আদালতের নির্দেশ ছাড়া কোনও কম্পিউটার অপারেট করা যাবে না।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর