নজরবন্দি ব্যুরোঃ মোহনবাগান থেকে জামশেদপুরের পথে প্রণয়। ২০১৮ সাল থেকে এটিকে মোহনবাগান শিবিরের মাঝমাঠে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন প্রণয় হালদার। কিন্তু আসন্ন আইএসএলে আর সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে না বারাকপুরের আই তারকা মিডফিল্ডার কে।
আরও পড়ুনঃ সুনন্দা পুষ্কর মৃত্যু মামলার ৭ বছর, বেকসুর খালাস শশী থারুর
আগে থেকেই শোনা যাচ্ছিল এবার হয়ত আর এটিকের মাঝমাঠে দ্যাখা যাবে না ১৭ নম্বর জাসি ধারি আই তারকা কে, যা আজ সরকারি ভাবে ঘোষণা করে দিল এটিকে মোহনবাগান।

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, শহর কলকাতা ছেড়ে এ বছর ওয়েন কোয়েলের জামশেদপুর এফসিতে যোগ দিতে চলেছেন প্রণয়। ইতি মধেই জামশেদপুর কতৃপক্ষের সঙ্গে কথা বার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে তার, এখন শুধু সই করার অপেক্ষা।

মোহন বাগান থেকে জামশেদপুরের পথে প্রণয়
তাই জামশেদপুর এফসি তে তার নতুন ভবিষ্যৎ নিয়ে নিজস্ব ওয়েব সাইটে শুভ কামনা জানায় এটিকে অফিশিয়ালস।



