কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ টাকা নিয়ে পাশ করানোর প্রতিশ্রুতি। বিশ্ববিদ্যালয়ের সবরকম দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অভিযুক্ত অধ্যাপক অমিতাভ কাঞ্জিলালকে। এমনকি তাকে নিট পরীক্ষার অবর্জাভার থেকেও সরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয় তার বিরুদ্ধে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি গড়ে তদন্ত শুরু করে বিশ্ব বিদ্যালয়।
আরও পড়ুনঃ দেশজুড়ে সোনার দামে রেকর্ড পতন। এক ধাক্কায় দাম কমল কলকাতাতেও।
শিলিগুড়ি কলেজের তদন্ত কমিটির এক সদস্য জানান, অমিতাভ কাঞ্জিলালকে শোকজ নোটিজ ইমেল করেও পাঠানো হয়েছে। তিনি আরও জানান এই সময়ে এভাবে কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে তিনি ছুটি নিতে পারেন না বা শহরের বাইরে যেতে পারেন না। সাতদিনের মধ্যে নোটিশের উত্তর না পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
টাকা নিয়ে পাশ করানোর প্রতিশ্রুতি। কলেজে টাকার বিনিময়ে ছাত্রী ভর্তির অডিও ক্লিপ ভাইরাল হতেই বিশ্ববিদ্যালয় নড়েচড়ে বসে। তারা সমস্ত তথ্য যোগাড় করে নিশ্চিত হন অডিও ক্লিপে যে অধ্যাপকের গলা শোনা গিয়েছে তিনি শিলিগুড়ি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল। ইতিমধ্যেই তার বিরুদ্ধে সেই ছাত্রী লিখিত অভিযোগ করেন শিলিগুড়ি কলেজে। সেই অভিযোগ পত্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ। এরপর অধ্যাপকের বিরুদ্ধে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।
শুধু তাই নয় তাকে বিশ্ববিদ্যালয়ের সমস্ত দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। ১০ হাজার টাকা নিয়ে এক ছাত্রীকে পরীক্ষায় পাশ করানোর প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে অভিযুক্ত তিনি। ওই ছাত্রী এবং অভিযুক্ত অধ্যাপকের একটি অডিও ক্লিপ ঘিরে প্রাথমিকভাবে এই অভিযোগ ওঠে। এরপর শুক্রবার বিকেলে শিলিগুড়ি কলেজের ওই অধ্যাপকের বিরুদ্ধে ই-মেইল মারফৎ অভিযোগ জানান ওই ছাত্রী।
অভিযোগ পাওয়ার পর বিষয়টি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে জানানো হয়েছিল বলে জানিয়েছেন শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ। এদিন ওই ছাত্রী আবার তোপ দাগেন ওই অধ্যাপকের বিরুদ্ধে, তিনি জানান বার বার ওই অধ্যাপক তার উপর চাপ সৃষ্টি করে গেছেন তিনি এখনো বুঝতে পারছেন না,কেন তার কাছে এতগুলি টাকা চাওয়া হল। তিনি নিজেও ওই অধ্যাপকের বিরুদ্ধে শাস্তির দাবী করেন। এ দিকে ওই নামকরা অধ্যাপকের বিরুদ্ধে এতবড় অভিযোগ আনায় অবাক শিলিগুড়ির মানুষ। তারা বুঝতেই পারছেন না কি করে ওই অধ্যাপক এই কাজের সঙ্গে জড়িয়ে পড়লেন।



