জো বাইডেন প্রেসিডেন্ট হতেই উচ্ছসিত প্রিয়াঙ্কা, জানালেন অভিনন্দন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জো বাইডেন প্রেসিডেন্ট হতেই উচ্ছসিত প্রিয়াঙ্কা, জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রেকর্ড ভোটে এবং কমলা হ্যারিস সেই দৌড়ে জয় পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট পদে। এই অদ্ভুত অপূর্ব জয়ের জন্য প্রথম বলিউড তারকা হিসেবে গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন ও কমলা হ্যারিসকে। প্রসঙ্গত এই প্রথম কোনো মহিলা নির্বাচন হলেন ভাইস প্রেসিডেন্ট পদে।

আরও পড়ুনঃ কাশ্মীরে খতম ৩ অনুপ্রবেশকারী, শহীদ ৩ ভারতীয় জাওয়ান

প্রিয়াঙ্কা চোপড়া জো বাইডেনের সাফল্যকে প্রশংসা এবং হারিস এর কর্তৃত্বকে উজ্জ্বল উদাহরণ হিসেবে ধরে অনুপ্রাণিত করলেন সকল মহিলাদের বড় স্বপ্ন দেখার জন্য। ইনস্টাগ্রামে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অত্যন্ত উৎসাহের সঙ্গে লিখলেন,’আমেরিকা কথা বলেছে এমন যে ভেঙে গিয়েছে সব রেকর্ড এবং রায় সকলের সামনে, প্রত্যেক ভোট গণনা হয়েছে।

গণতন্ত্র কিভাবে চলবে তার জন্য যে ভোট দিয়ে শক্তিশালী প্রদর্শন করা হয়েছে সেজন্য সকলকে সাধুবাদ জানাই। আমেরিকায় এ ধরনের ভোটের সাক্ষী হতে পেরে ভাল লাগছে।অভিনন্দন জানাই নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে, যিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রথম মহিলা! বড় স্বপ্ন দেখো মেয়েরা! অনেক কিছুই হতে পারে।

জো বাইডেন প্রেসিডেন্ট হতেই উচ্ছসিত প্রিয়াঙ্কা, অভিনন্দন আমেরিকা।’ জো বাইডেন আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হলেন, যিনি হারিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট মায়ের দিক থেকে তামিল বংশোদ্ভুত কমলা হ্যারিস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন