পুজোর আগেই ফলপ্রকাশ TET-এর! নিয়োগে স্বচ্ছতা রাখতে প্রকাশ উত্তরপত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুজোর আগেই ফলপ্রকাশ হতে পারে প্রাথমিক TET এর। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের খবর তেমনটাই। দিন কয়েক আগেই সরকারের তরফে ঘোষনা করা হয়েছিল, পুজোর আগেই নিয়োগ হবে প্রাথমিকে। প্রাথমিক-উচ্চ প্রাথমিক মিলিয়ে প্রায় সাড়ে ২৪ হাজার শিক্ষিক শিক্ষিকা নেওয়া হবে বলে জানানো হয়েছিল।

আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা তদন্তে সাম্মানিক নেবেন না, ১০ লাখ ত্যাগ বিচারপতি চেল্লুর

নিয়োগের জন্য TET পরীক্ষা হয়েছে এবছরের শুরুতেই, ২০১৭ সালের আবেদন করা আড়াই লক্ষের বেশি প্রার্থী পরিক্ষায় বসেছিলেন তখন। নোটিসে জানানো হয়েছিল এই পরীক্ষার মাধ্যমে সাড়ে ১৬ হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে।

এখনো প্রকাশিত হয়নি তার ফলাফল। তবে পর্ষদ সূত্রের খবর, পুজোর আগেই প্রকাশিত হতে পারে এই ফলাফল। অন্যদিকে নিয়োগে স্বচ্ছতা আনতে দিন কয়েক আগেই উত্তরপত্রের খসড়া প্রকাশ করেছিল পর্ষদ। সাত দিনের মাথায় জানতে চাওয়া হয়েছিল প্রার্থীদের মতামত। প্রার্থীদের এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে আজ প্রকাশ করা হয়েছে TET-এর উত্তরপত্র। তবে উত্তরপত্র প্রকাশের পর, প্রার্থীদের তরফে জানানো হয়েছে কয়েকটি প্রশ্নের উত্তর বদলেছে পর্ষদ।

দিন কয়েক আগেই প্রশ্ন ভূল মামলায় যথেষ্ট অস্বস্তিতে রাজ্য সরকার। পর্ষদ সভাপতি আদালতে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমাও চেয়ে এসেছেন। এসবের জেরে ও ৬টি প্রশের ক্ষেত্রে ২ টি করে অপশন দেওয়া হয়েছে। দুটির মধ্যে যে কোন একটিকে উত্তর হিসেবে লিখেছেন যাঁরা নাম্বার পাবেন তাঁরা প্রত্যেকেই। পাশাপাশি পরিবেশ বিজ্ঞানের একটি প্রশ্নই ভুল ছিল তাও স্বীকার করে নিয়েছে পর্ষদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর