Sourav Ganguly : চাপ বাড়াচ্ছে করোনা, রঞ্জি নিয়ে বিশেষ পরিকল্পনা দাদার বিসিসিআইয়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেলাগাম বেড়ে চলেছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৯০,৯২৮ জন। গতকালের তুলনায় এক লাফে ৫৬ শতাংশ বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। এরই মধ্যে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। যারফলে ফের অনিশ্চয়তায় দেশের একাধিক টুর্নামেন্ট। এই পরিস্থিতিতে রঞ্জি ট্রফি নিয়ে বিশেষ পরিকল্পনা সৌরভের বিসিসিআইয়ের।

আরও পড়ুনঃ COVID-19 in India: এক লাফে ৫৬ শতাংশ বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, আক্রান্ত ৯০ হাজারের অধিক

- Advertisement -

গতকালই করোনার বারবাড়ন্তের জেরে অনির্দিষ্টকালের জন্য রনজি স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যা নিয়ে ফের হতাশা দেখা দিয়েছিল সমস্ত ক্রিকেটার ও ক্রিকেট প্রেমী মানুষদের মধ্যে। তবে সেই ঘোষণার কিছু সময় পরেই গোটা দেশের বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থাকে আশ্বস্ত করে একটি ইমেল পাঠান ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ।

সেখানে তিনি লিখেছেন, এখনই ভেঙে পড়ার কিছু হয়নি, বর্তমানে এই টুর্নামেন্ট স্থগিত রাখা হলেও করোনা পরিস্থিতি ফের নিয়ন্ত্রণে এলে রঞ্জির জন্য বিশেষ প্ল্যান নিয়ে আসবে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে,আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ঠিক হবে রনজির চূড়ান্ত ভাগ্য। তাই এক্ষেত্রে আগামী দিনের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই রঞ্জি নিয়ে চূড়ান্ত মতামত প্রকাশ করবে বিসিসিআই।

চাপ বাড়াচ্ছে করোনা, রঞ্জি নিয়ে নয়া ভাবনা বিসিসিআইয়ের

BCCI president Sourav Ganguly tests COVID-19 positive, admitted in hospital | Cricket News | Zee News
চাপ বাড়াচ্ছে করোনা, রঞ্জি নিয়ে বিশেষ পরিকল্পনা দাদার বিসিসিআইয়ের

তবে আরও জানা গিয়েছে,সমস্ত কিছু বজায় রেখে এই জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে হলে মোট সত্তর দিনের উইন্ডো লাগবে। যা পাওয়া কার্যত অসম্ভব। কারন চলতি বছরের এপ্রিল মাস থেকেই দেশে শুরু হবে আইপিএল। যেখানে অন্যান্য বছর গুলির তুলনায় এবার বাড়ছে আরও দুটি দল। তাই শেষ পর্যন্ত কি হয় এখন সেদিকেই নজর সকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর