COVID-19 in India: এক লাফে ৫৬ শতাংশ বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, আক্রান্ত ৯০ হাজারের অধিক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেলাগাম বেড়ে চলেছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৯০,৯২৮ জন। গতকালের তুলনায় এক লাফে ৫৬ শতাংশ বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। এরই মধ্যে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এই মুহুর্তে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২,৬৩০ জন।

আরও পড়ুনঃ Mumbai Covid: ভেঙে পড়ছে স্বাথ্যব্যাবস্থা, ৩ দিনে ২০০ বেশি চিকিৎসক আক্রান্ত কোভিডে!

দেশে দৈনিক করোনা আক্রান্তের নিরিখে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৬,৫৩৮ জন। এরপরেই রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৪,০২২ জন। দিল্লীতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১০,৬৬৫ জন। কেরলে একদিনে আক্রান্ত ৪,৮০১ জন। তামিলনাড়ুতে ৪,৮৬২ জন, কর্ণাটকে ৪,২৪৬ জন।

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। দৈনিক সংক্রমণ বেড়ে হয়েছে প্রায় সাড়ে ছয় শতাংশ। সুস্থতার হার ৯৭ শতাংশের অধিক। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২,৮৫,৪০১ জন।

ওমিক্রন আক্রান্তের নিরিখেও প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। আক্রান্তের সংখ্যা ৭৯৭। দিল্লীতে ওমিক্রন আক্রান্ত হয়েছেন ৪৬৫ জন। রাজস্থানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৩৬ জন। কেরলে ওমিক্রন আক্রান্ত হয়েছেন ২৩৪ জন। কর্ণাটকে ২২৬, গুজরাতে ২০৪, তামিলনাড়ুতে ১২১ জন। রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২০।

এক লাফে ৫৬ শতাংশ বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, লাখের দোরগোড়ায় 

এক লাফে ৫৬ শতাংশ বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, লাখের দোরগোড়ায় 
এক লাফে ৫৬ শতাংশ বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, লাখের দোরগোড়ায় 

ক্রমবর্ধমান করোনা সংখ্যার কারণে নাইট কার্ফু জারি করেছে একাধিক রাজ্য। কোভিড-১৯ এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে জোরকদমে চলছে টিকাকরণ। এখনও অবধি টিকা পেয়েছেন ১৪৭ কোটি মানুষ। চলছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত