নজরবন্দি ব্যুরোঃ ঐতিহাসিক জয়ের স্বীকৃতি, ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা জয়। এমনটাই বলা হচ্ছে গাব্বায় টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরম্যান্সের পর। আর ঐতিহাসিক জয়ের পরেই বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, টিম ইন্ডিয়াকে ৫ কোটি টাকা বোনাস দেওয়া হবে। এই দিন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ লিখলেন, “অস্ট্রেলিয়ায় গিয়ে এই ভাবে টেস্ট সিরিজ জেতা অসাধারণ।
আরও পড়ুনঃ ৩২৮ রান তাড়া করে ক্যাঙ্গারুর দর্পচুর্ণ করলো ভারত।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আজীবন এই জয় থেকে যাবে। বিসিসিআই ৫ কোটি টাকার টিম বোনাসের ঘোষণা করছে। যদিও কোনও সংখ্যা দিয়ে এই জয়ের মূল্যায়ন সম্ভব নয়। সফররত দলের প্রত্যেকে দুর্দান্ত”।
প্রসঙ্গত পঞ্চম দিনে দুরন্ত ব্যাটিং করলেন শুবমান গিল ও ঋষভ পন্থ। দুই তরুণ নিজেদের ছন্দে ব্যাট করলেন। অন্যদিকে একদিক ধরে রাখলেন অভিজ্ঞ চেতেশ্বর পুজারা। তার ফলে টানটান এই থ্রিলারে বাজিমাত করল ভারত।
ঐতিহাসিক জয়ের স্বীকৃতি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ইনিংসে সবথেকে বেশি রান তাড়া করে জিতল ভারত। সেইসঙ্গে সিরিজ ২-১ ব্যবধানে জিতে বর্ডার গাভাসকার ট্রফিও নিজেদের নামে করে নিলেন রাহানেরা। আর তারপরেই সৌরভের তরফে এই ঘোষণা করা হল।



