Bollywood: অবিকল রবীন্দ্রনাথ ঠাকুর, আসছে নতুন ছবি! চিনতে পারছেন অভিনেতাকে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবিকল রবীন্দ্রনাথ ঠাকুর। কাল রাতে একটি ভিডিও নিয়ে হৈচৈ পড়ে যায় সামাজিক মাধ্যমে। ভিডিওটি টুইট করেছিলেন অনুপম খের। রবিঠাকুরের মতই পোশাক, পাকা দাঁড়ি, পাকা চুল, এমনকি দাঁড়ানোর কায়দাও কবিগুরুর মতই। তবে এই বেশে অন্য কেউই নয় ছিলেন খোদ অনুপম খের।

আরও পড়ুনঃ ছুটির দিনে কি খাবেন ভেবে পাচ্ছেন না? বানিয়ে ফেলুন ইলিশ কাবাব

শুধু মাত্র ছবি বা ভিডিও পোস্ট করেননি। তার সাথে ক্যাপশনে লিখেছিলেন ‘এটা আমার ৫৩৮ তম প্রকল্প। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত।’ যা দেখে সকলেই আন্দাজ করতে পাচ্ছে এবার বলিউডে বাঙালীর প্রিয় রবি ঠাকুরকে নিয়ে ছবি চলেছে।

ghhhj 1

এর আগে রবি ঠাকুরের বহু গান, গল্প, কবিতা নিয়ে বলিউডে কাজ হয়েছে। ছবিতে ব্যবহার হয়েছে সেই সমস্ত কিছু এবার স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা যাবে বলিপর্দায়? অনুপম খের এর এই নতুন লুক নেটিজেনরা বেশ পছন্দ করেছেন। পোস্ট জুড়ে ভরিয়ে দিয়েছে শুভেচ্ছা বার্তা।

অবিকল রবীন্দ্রনাথ ঠাকুর, কে এই অভিনেতা? 

AnupamKher5

এই বছরেরই প্রথম দিকে কলকাতা সফরে এসে শান্তিনিকেতন দর্শনে গিয়েছিলেন অভিনেতা। সেখানে গিয়ে যে তিনি কততা খুশি হয়েছিলেন সেকথাও জানিয়েছিলেন নিজের মুখে। নিজের অনুরাগীদের সাথে সেখানকার ছবি এবং ভিডিও ভাগ করে নিয়েছিলেন। এমনকি সেখানকার পরুয়াদের তিনি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শুনিয়েছিলেন ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত