নজরবন্দি ব্যুরোঃ ২৬-এর নির্বাচনে রণকৌশল তৈরিতে পিকের আইপ্যাকেই ভরসা তৃণমূলের। আর সফল ভাবে সেই লক্ষ্য পূরণের লক্ষ্যেই সবেতন একমাস ছুটি কাটিয়ে তৃণমূলের হয়ে ফের ময়দানে প্রশান্ত কিশোরের আইপ্যাক। যদিও গত মাসেই প্রশান্ত কিশোর জানিয়ে দিয়েছিলেন তিনি আর এই কাজ করবেন না। অন্য ভাবে কাটাবেন নিজের জীবন। ইঙ্গিত দিয়েছিলেন আবার সরাসরি রাজনীতির ময়দানে নামার। তবে তাঁর সংস্থা থাকছে এই কাজেই।
আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় দেশে কমেছে সংক্রমণ, কমছে মৃত্যু মিছিল।
অক্লান্ত পরিশ্রমের পর একমাসের ছুটি কাটিয়ে আপাতত তাঁরা ফের ফিরছেন কাজে। আর তার সঙ্গেই রাজনৈতিক মহলে জল্পনা, শুধু দিল্লি চলো নয় বাংলার আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত কিশোরের আই প্যাকের সঙ্গে চুক্তি করছে তৃণমূল। দিন কয়েক আগেই পিকের টিমের তৃণমূলের হয়ে কাজ করার কথা প্রকাশ্যে এসেছিল। সেই মুহুর্তে সূত্রের খবর ছিল ২১ এর বাংলা জয়ের পর ২৪ এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ রেখে এগোবে প্রশান্ত কিশোরের সংস্থা।
তবে এই মুহুর্তে জোর গুঞ্জন, ২৪ নয় শুধু ২৬ এর বাংলার বিধানসভা নির্বাচনেও বাংলার রণকৌশল তৈরি করবে আইপ্যাক। নীতীশ কুমার থেকে জগনমোহন রেড্ডি এমকে স্ট্যালিন কেজরিওয়াল সকলকে নিজেদের জায়গায় থিতু করে ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন বাংলার। হাল ধরেই তিনি একের পর এক ভবিষ্যৎ বানী করেছিলেন। ২০১৯-এ কিশোরকে যুক্ত করার সময় লক্ষ্য ছিলো ২১ এর বিধানসভা নির্বাচন। একাধিক বার বিজেপি নেতাদের চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন বিজেপি দুই অঙ্কের গন্ডি পেরোলেই নিজের কাজ ছেড়েদেবেন তিনি। ঘটেওছিল তাই। গেরুয়া শিবিরের রথের চাকা ১০০ এর আগেই থেকে গিয়েছে ফলাফলে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস ২০০ এর বেশি আসন পেয়ে ক্ষমতায় ফিরেছে।
ফলে গিয়েছে প্রশান্তের ভবিষ্যৎ বানী। তাছাড়াও নির্বাচন কাল থেকেই রাজ্যে হিট আইপ্যাকের তৈরি এক এক স্লোগান, প্রকল্প। ‘দিদিকে বলো’, ‘বাংলার গর্ব মমতা’, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ ‘দুয়ারে সরকার’ প্রভাব ফেলেছে বাংলার ভোটে। তবে বাংলায় ভোটে জিতলেও নিজে আর ভোট কৌশোলির কাজ করবেন না বলেই জানিয়েছিলেন তিনি, সঙ্গে জানিয়েছিলেন কাজ করে যাবে নিজেদের মতোই করেই টিম আইপ্যাক।
২৬-এর নির্বাচনে রণকৌশল তৈরিতে পিকের আইপ্যাকেই ভরসা তৃণমূলের। এবার আগের পরিকাঠামো বজায় রেখেই ফের তৃণমূলের সঙ্গে গাঁট ছড়া বাঁধছে আই প্যাক। তবে বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিনই মাস্টারমাইন্ড পিকে ঘোষণা করেছিলেন আর ভোট কৌশলীর কাজ করবেন না তিনি। ইঙ্গিত দিয়েছিলেন সরাসরি রাজনীতির ময়দানে আসার। এই মুহুর্তে জল্পনা পিকে রাজনীতির ময়দানে এলে কোন দলের হয়ে মাঠে নাম্বেন, আর তিনি যদি তাই করেন তাহলে বাংলায় আই প্যাক জয়ের ব্লু প্রিন্ট তৈরি করবে কার নেতৃত্বে?



