নজরবন্দি ব্যুরো: দেশে কমছে সংক্রমণ, কমছে মৃত্যু মিছিল। অনেকটা কমলেও দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। এই মুহুর্তে আক্রান্তের সংখ্যা দেখে এখন বলাই যায় দেশে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন।
আরও পড়ুনঃ বন্ধ মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, খোলা মদের দোকান! রাজ্যকে খোঁচা দিলীপের
অপরদিকে করোনাতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লক্ষ ১৭ হাজার ৫২৫ জন। মৃত্যুর সংখ্যা ও বেশ খানিকটা কমেছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২হাজার ৭২৬ জন এর। সব নিয়ে এখনও অবধি দেশে মোট করোনা আক্রান্ত হলেন ২,৯৫,৭০,৮৮১ জন। মোট মৃতের সংখ্যা ৩,৭৭,০৩১ জন। আইসিএমআরের তথ্য অনুযায়ী, ১৪ জুন অবধি মোট ৩৮,১৩,৭৫,৯৮৪ টি নমুনা পরীক্ষা হয়েছে।
দেশে কমছে সংক্রমণ, কমছে মৃত্যু মিছিল। এর মধ্যে সোমবারই ১৭,৫১,৩৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশজুড়ে টিকাকরণ হয়েছে ২৫,৯০,৪৪,০৭২ ডোজ়। গত কয়েকমাস ধরে দেশ জুড়ে চলেছে মৃত্যু মিছিল। অক্সিজেন বেডের অভাবে চারপাশে শুধু হাহাকার ছিল। দেশজুড়ে ভয় আর আতঙ্ক ছিল মানুষের মনে। গত কয়েকমাসে সেই চিত্র বদলেছে ধীরে ধীরে। আসতে আসতে সুস্থ হচ্ছে ভারত।



