বন্ধ মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, খোলা মদের দোকান! রাজ্যকে খোঁচা দিলীপের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বন্ধ মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, খোলা মদের দোকান! করোনা বিষয়ক নিষেধাজ্ঞা ইস্যুতে রাজ্য সরকার কে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকালই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে রাজ্য। ৫ই মে থেকে শুরু হওয়া আংশিক লকডাউন তথা কঠোর বিধিনিষেধ নিয়ে এদিন কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “স্কুল-কলেজ খোলা থাকলে রাজ্যের খরচ। আর মদের দোকান খুললে লাভ। স্কুলে গেলে বাচ্চারা করোনা ছড়াবে আর মদের দোকানে মারামারি করলে কোনও সমস্যা হচ্ছে না।”

আরও পড়ুনঃ ‘উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা হতে দেব না’ বিজেপিকে হুঁশিয়ারি মমতার।

বন্ধ মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, এখন অপেক্ষা না হওয়া পরীক্ষার মূল্যায়ন কিভাবে হবে সেই সিদ্ধান্তের। এরই মাঝে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কঠোর বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে ৩০ জুন সন্ধ্যে ৬টা পর্যন্ত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ২৫ শতাংশ কর্মী নিয়ে চলবে সরকারি-বেসরকারি অফিস। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অফিস খোলা থাকবে। সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে বাজার, মুদি ইত্যাদি।

এ ছাড়া সকাল ১১টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত অন্য দোকান ও শপিং মল, বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে, রেস্তরাঁ, বার, হোটেল। শপিং মল খোলা থাকবে ৩০ শতাংশ মানুষ কে নিয়ে। রেস্তরাঁ, বার, হোটেলের ক্ষেত্রে ৫০ শতাংশ ক্রেতাকে প্রবেশ করতে দেওয়া যাবে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে অটোর যাতায়াতে ছাড় দেওয়া হয়েছে। শ্যুটিং ইউনিটে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। ২৫ শতাংশ কর্মচারী নিয়ে খুলতে পারে বেসরকারি অফিস। সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। বাস-লোকাল ট্রেন-মেট্রো সব বন্ধই থাকছে।

মাত্রাছাড়া সংক্রমণের জেরে গত ৫ই মে দুপুর ১২ টা নাগাদ সাংবাদিক বৈঠক করে রাজ্যে ১৫ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সরকার জানিয়েছিল, ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত লকডাউন চলবে। পরে, বৃহস্পতিবার ২৭ মে। প্রাথমিক ভাবে ঘোষিত আংশিক লকডাউনের মেয়াদ শেষ হওয়ার ৭২ ঘণ্টা আগেই ফের লকডাউনের মেয়ার বাড়ায় রাজ্য সরকার। নতুন ঘোষণা অনুযায়ী ১৫ই জুন পর্যন্ত আংশিক লকডাউন জারি ছিল রাজ্য জুড়ে। গতকাল সেই সময়সীমা বাড়িয়ে করা হইয়েছে ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর