নজরবন্দি ব্যুরো: ‘উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা হতে দেব না’ বিজেপিকে হুঁশিয়ারি মমতার। উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার পরিকল্পনা ও রাজ্যকে বিভাজন করার বিরুদ্ধে এবার শরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরবঙ্গ নিয়ে এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন , এ যেন মনে হচ্ছে মহারানী নিজেই নিজের ঘরে অলংকার বিতরণ করছেন। কোনওরকম ডিভাইড অ্যান্ড রুল আমরা করতে দেব না। এগুলো রাজ্য সরকারের অনুমতি ছাড়া করা যায়ও না। বিজেপি যদি মনে করে আমি জলপাইগুড়িটা বিক্রি করে দেব, অত সস্তা নয়।
আরও পড়ুনঃ ‘এক দেশ এক রেশন কার্ড’ চালু করতে কোন সমস্যা নেই, সাফ জানালেন মুখ্যমন্ত্রী।
বিজেপি যদি মনে করে আমি কোচবিহারটা বিক্রি করে দেব, অত সস্তা নয়। নিজেরা দিল্লি সামলাতে পারে না, কেন্দ্রীয় শাসিত এলাকা মানেটা কী? কাশ্মীরের মতো মুখ বন্ধ করে রেখে দেওয়া? তাঁদের নজরবন্দি করে রেখে দেওয়া? তাঁদের অধিকার কেড়ে নেওয়া? বাংলার মানুষ তাঁদের উপযুক্ত জবাব দিয়ে দেবে। অনুন্নয়ন নিরাপত্তা ও অনুপ্রবেশের মত সমস্যাগুলোকে ইস্যু করে বিজেপির বিধায়ক এবং সাংসদরা উত্তরবঙ্গের কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন। আর এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুটোই আমার প্রিয়। বাংলার দুই কন্যা। উত্তরবঙ্গের জন্য আমাদের সরকার অনেক কাজ করেছে। কোথাও কোথাও তো দক্ষিণবঙ্গের থেকে বেশি উন্নয়ন হয়েছে উত্তরবঙ্গে। কি ছিল, কিছুই তো ছিল না।
‘উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা হতে দেব না’ বিজেপিকে হুঁশিয়ারি মমতার। আজকে সেখানে সেক্রেটারিয়েট হয়েছে, আফ্রিকান সাফারি হয়েছে, বিশ্ববাংলা ক্রীড়াকেন্দ্র হয়েছে। আজ সেখানে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় হয়েছে, জয়ী ব্রিজ হয়েছে, ভাওয়াই সেতু হয়েছে। যারা কোনওদিন কিছু করল না তাঁরা চায় দিল্লির পায়ে পড়ে দিল্লি কা লাড্ডু খেতে। সমস্ত কিছু বিক্রি করে দিতে। বাংলার মানুষকে পরাধীন করতে আমরা দেব না।



