নজরবন্দি ব্যুরোঃ চিকিৎসায় সাড়া মিলছে না। সংকটজনক অবস্থায় লাইফ সাপোর্টে প্রণব মুখোপাধ্যায়। আজ সন্ধ্যায় নিউদিল্লির আর্মি রিসার্চ ও রেফারাল হাসপাতাল বিবৃতি দিয়ে জানিয়েছে একথা। গতকাল দুপুরে করোনা সংক্রামিত হওয়ার কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন তিনি। করোনার কোন উপসর্গ ছিলনা তাঁর। এদিন তিনি অন্য চিকিৎসা করাতে হাসপাতালে যান। সেখানে সাম্প্রতিক নিয়ম অনুযায়ী তাঁর কোভিড টেস্ট করা হয়। টেস্টের রেজাল্ট আসতে দেখা যায় তিনি করোনা পজিটিভ। প্রণব মুখোপাধ্যায় ট্যুইটে আবেদন করেছেন যারা গত কয়েকদিনে তাঁর সংস্পর্শ্বে এসেছেন তাঁরা যেন আইশোলেশনে চলে যান এবং কোভিড টেস্ট করিয়ে নেন।
আরও পড়ুনঃ করোনা ঠেকাতে একাধিক দাওয়াই প্রধানমন্ত্রীর। নজরে বাংলা সহ ৪ টি রাজ্য।


হাসপাতালে তিনি কি পরীক্ষা করাতে গিয়েছিলেন সেই বিষয়ে স্পষ্ট করে ট্যুইটে কিছু বলেননি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কিন্তু পরে জানা যায় শুধু করোনা আক্রান্ত নন তিনি, আগেরদিন রাতে বাথরুমে পড়ে গিয়েছিলেন প্রণব বাবু। মাথায় গুরুতর আঘাত পান তিনি। মাথা না ফাটলেও মস্তিষ্কে আঘাত লেগে রক্ত জমাট বেধে যায়। আজ সেই কারনেই তাঁকে হাসপাতালে নিয়েযাওয়া হয় মস্তিষ্কের কতটা আঘাত গুরুতর তা খতিয়ে দেখার জন্য। জমাট বেঁধে যাওয়া রক্ত অস্ত্রোপচার করে বের করার আগে তাঁর কোভিড পরীক্ষা হয় এবং রেজাল্ট পজিটিভ আসে।
চিকিৎসায় সাড়া মিলছে না। হাসপাতাল সূত্রে খবর প্রণব মুখোপাধ্যায় একেবারেই ভাল নেই। অপারেশন করে জমাট বাঁধা রক্ত বার করে দেওয়া হলেও চরম শ্বাসকষ্টে ভুগছেন তিনি। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। করোনা, মাথায় আঘাত লাগার পাশাপাশি তাঁর শরীরে হিমোগ্লোবিন কমেছে। সোডিয়াম-পটাশিয়াম ভারসাম্য হারিয়েছে। তাঁর ওপর গত ২০ বছর ধরে তিনি ডায়াবেটিক। চিকিৎসকরা জানিয়েছে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক। প্রণববাবুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি।
উল্লেখ্য প্রণব মুখোপাধ্যায়ের এখন বয়েস ৮৫ বছর। সুতরাং চিকিৎসকরা যথেষ্ট চিন্তায় রয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের চিকিৎসায় সাড়া দেওয়ার বিষয় নিয়ে। আপাতত চরম সংকটজনক প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রসঙ্গত, ২০১৪ সালে প্রণববাবু হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।









