করোনা ঠেকাতে একাধিক দাওয়াই প্রধানমন্ত্রীর। নজরে বাংলা সহ ৪ টি রাজ্য। #Exlusive

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা ঠেকাতে একাধিক দাওয়াই প্রধানমন্ত্রীর। নজরে বাংলা সহ ৪ টি রাজ্য। ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত প্রায় ৫৩ হাজার। দেশ জুড়ে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। সাথে পাল্লা দিয়ে চোখ রাঙাচ্ছে মৃত্যু সংখ্যা। আজ এখন পর্যন্ত দেশ জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ লক্ষ ৬৮ হাজার ৬৭৬ জন। মৃত্যু হয়েছে ৪৫ হাজার ২৫৭ জনের। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ৯৮ হাজার ৪৫৯। মৃত্যু হয়েছে ২ হাজার ১০০ জনের।  পরিস্থিতি যখন এমন তখন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক ভারতে আনলক ৩ শুরু করার ঘোষণা করেছে। উঠে গেছে রাত্রিকালীন কার্ফু। শুধু কমেনি করোনা সংক্রমণ এবং লাগামহীন মৃত্যু।

আরও পড়ুনঃ “ভুল ভ্যাকসিন দিয়ে আরও মানুষের প্রাণ কেড়ে নিতে চাই না”: ডঃ কৃষ্ণ এলা

দেশের প্রায় সবকটি রাজ্য সংক্রামিত হলেও কয়েকটি রাজ্য হচ্ছে লাগামছাড়া সংক্রমণ। দেশের অনেক মানুষের মধ্যেই করোনা অ্যান্টিবডি তৈরি হলেও মৃত্যু সংখ্যা ভাবাচ্ছে কেন্দ্রকে। গোষ্ঠী সংক্রমণ যে শুরু হয়েছে তা আগেই জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোশিয়েশন। কিভাবে করোনা ভাইরাস কে ঠেকান যায় তা নিয়ে আজ দেশের সবথেকে সংক্রামিত ১০ টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ছিলেন অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, গুজরাত, উত্তর প্রদেশ, পাঞ্জাব, বিহার এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীরা।

আজকের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, যে কোন উপায়ে মৃত্যুহার ১ শতাংশের নিচে নামাতে হবে। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীদের পরামর্শ দেন, আক্রান্তের হদিশ মিললেই ৭২ ঘণ্টার মধ্যে সংস্পর্শে আসা সকলের পরীক্ষা করতে হবে। এটা যেন বাধ্যতামূলক ভাবে হয়। বাংলার, বিহার, গুজরাট ও তেলেঙ্গানায় করোনা পরীক্ষার বাড়ানো দরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর ব্যাখ্যা, এই চার রাজ্যে পরীক্ষা কম হচ্ছে, কিন্তু প্রচুর আক্রান্তের হদিশ মিলছে।

প্রধানমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রীদের অনুরোধ করেন কেন্দ্রের সাথে তাল মিলিয়ে একসাথে কাজ করতে। করোনা মোকাবিলায় কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করলে এই লড়াইয়ে দেশ জিতে যাবে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কনটেনমেন্ট, কনট্রাক্ট ট্রেসিং, কোয়ারেন্টাইন গুরুত্বপূর্ণ বলে এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ১০ টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে বলেন যদি এই ১০ রাজ্য করোনা থেকাতে পারে তাহলে ভারত জিতে যাবে। উল্লেখ্য এদিনের বৈঠকে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর