নজরবন্দি ব্যুরোঃ রঞ্জির নক আউট পর্বে যাওয়ার পথ মসৃণ করল বাংলা। হায়দরাবাদকে হারিয়ে দুই ম্যাচে ১২ পয়েন্ট তুলে নিল অরুণ লালের দল। এলিট গ্রুপ বি-তে শীর্ষে চলে এল তারা। শেষ ম্যাচে বাংলা মুখোমুখি হবে চণ্ডীগড়ের। গত কাল দিনের শেষে হায়দরাবাদের স্কোর ছিল ৩ উইকেটের বিনিময়ে ১৬। অধিনায়ক তন্ময় আগারওয়ালকে প্রথম বলেই আউট করেন মুকেশ কুমার।
আরও পড়ুনঃ মাথায় গুরুতর চোট, হাসপাতালে ভর্তি আইপিএলের দামী ক্রিকেটার


ফিরে গিয়েছিলেন অক্ষত রেড্ডি আর মিকিল জসওয়ালও। বাকি ২টি উইকেট নেন ঈশান পোড়েল আর আকাশদীপ। জয়ের জন্য আর ৭ উইকেট দরকার ছিল বাংলার। গত কালই সাংবাদিকদের বাংলার কোচ অরুণ লাল বলেছিলেন, ‘রবিবারের সকালটা খুব গুরুত্বপূর্ণ।

লাঞ্চের মধ্যে আর ৪টে উইকেট দরকার। তাহলেই ম্যাচ আমাদের হাতে থাকবে। তবে ব্যাটারদের পারফরম্যান্সে আমি আবারও অখুশি। এই উইকেটে আরও রান হতে পারত। ২৭৫-৩০০ রানের লিড নিতে পারতাম আমরা।’ আর আজ সেই কাজটা করে দেখালেন বাংলার বোলাররা,



বাংলার বোলারদের দাপট, হায়দরাবাদকে হারিয়ে দুই ম্যাচে ১২ পয়েন্ট
রবিবার ম্যচের প্রথম বলেই উইকেট নেন আকাশ দীপ। তিনি ফিরিয়ে দেন হিমালয় অগ্রবালকে। এর পর তিলক বর্মা এবং প্রতীক রেড্ডি ৪২ রানের জুটি গড়েন। সেই জুটি ভেঙে দেন শাহবাজ আহমেদ। ব্যাটে বলে বাংলা দলের সম্পদ হয়ে উঠেছেন এই অলরাউন্ডার। মধ্যাহ্নভোজের আগেই সাজঘরে ফিরে যান বুদ্ধি রাহুলও। ছয় উইকেট হারিয়ে তখনই ধুঁকছিল হায়দরাবাদ। বাকি চার উইকেট নিতেও খুব বেশি সময় নেননি মুকেশ কুমাররা।







