তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণার আগেই আজ তমলুকে আসেন প্রাক্তন বিচারপতি তথা সদ্য বিজেপিতে যোগদানকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি প্রথমে তমলুকে জেলা বিজেপি কার্যালয়ে নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অশোক দিন্দা, এবং বিধায়িকা তাপসী মন্ডল-সহ অন্যান্য নেতারা।
আরও পড়ুন: সুকান্তর পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় ধিক্কার মিছিল বিজেপির, বালুরঘাটে কর্মসূচি রাজ্য সভাপতির

আর তিনি আসার আগেই এবার তমলুক জুড়ে পোস্টার পড়ল। তাতে লেখা আছে, ‘অভিজিৎ তুমি তো লোভী তাই তুমি বিজেপিতে। তোমার কাছে মানুষ জবাব চাইছে। জবাব দাও।’ তাঁকে লোভী কটাক্ষ করে তৃণমূলের পোস্টার দেওয়া নিয়ে উত্তর দেন অভিজিৎ।

তিনি বলেন, “লোকে তো বিরোধিতা করবেই, বিরোধিতা করতে দিন। আমার আপনাদের কাছে একটাই আবেদন থাকবে সারা পশ্চিমবঙ্গে একটাই বার্তা ছড়িয়ে দিন তৃণমূলকে একটিও ভোট নয়। আমরা জোচ্চুরি দুর্নীতি অনেক দেখলাম আর নয়। এবার নতুন দিনের শুরু করতে হবে। এই শুরুর দিন আসছে লোকসভা ভোটেই।”
অভিজিৎ তুমি তো লোভী, তমলুকে পোস্টার, কী বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তিনি আরও বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, “এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে ২০২৬ সালে আমাদের বাংলায় ক্ষমতায় আসতে হবে। না হলে পশ্চিমবঙ্গে বাঙালিরা কিছুতেই বাঁচবে না। যেভাবে প্রতিটা ক্ষেত্রে জীবন যাপন ধ্বংস করা হয়েছে। নিজেরা টাকা কামাচ্ছে ৫০০ বা হাজার টাকা দিচ্ছে আর কোটি কোটি টাকা চুরি করছে। এটার শেষ করতে হবে।”



