ভোট পরবর্তী হিংসা বাংলায়, রিপোর্ট তৈরিতে রাজ্যে এল জাতীয় মানবাধিকার কমিশনের কমিটি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোট পরবর্তী হিংসা বাংলায়, ২১ এর বিধানসভা নির্বাচনের পর থেকেই  গেরুয়া শিবির বারবার অভিযোগ তুলেছে বাংলায় ভোট পরবর্তী হিংসার। বলা যায় এই বিষয়কেই হাতিয়ার করে এই মুহুর্তে এগোচ্ছে বাংলার বিরোধী দল। মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পরে পরেই রাজ্যে এসেছিল কেন্দ্রীয় কমিটি। পরিস্থিতি খতিয়ে দেখতে তার পরেও বাংলায় এসেছে একাধিক দল।

আর পড়ুনঃ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত হারলেও ইতিহাস গড়লেন অশ্বিন

২রা মে’র পর দিন গড়য়েছে অনেক। জুনের শেষে গিয়েও রাজ্যে জারি ভোট পরবর্তী হিংসা। বিজেপি নেতা মন্ত্রী সহ রাজ্যের রাজ্যপাল, শুধু অভিযোগ কটাক্ষ নয়, এই বিষয়ে দরবার করতে দফায় দফায় দিল্লি গিয়েছেন তাঁরা। বারবার বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবিও উঠেছে গেরুয়া শিবিরের নেতদের মুখে।

সেসবের মধ্যেই রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় এসেছে জাতীয় মানবাধিকার কমিশনের একাধীক কমিটি। সূত্রের খবর আগামী কাল, শুক্রবার রাজ্যের একাধিক স্থান সরেজমিনে পরিদর্শনে যাবেন তাঁরা। শীর্ষ আদালতের নির্দেশে বুধ রাতেই রাজ্যে এসে পৌঁছেচেহ্ন কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের তিন সদস্য- ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রাজেন্দ্র সিংহ,  ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মিসেস মুনিয়া উপ্পল, ইন্সপেক্টর অফ পুলিশ জিন্টু সাকিয়া। রাজ্যের একাধিক জায়গা পরিদর্শন করে আগামী ৩০এ জুনের মধ্যে রিপোর্ট জমা করতে হবে তাঁদের। বাংলার ভোট পরবর্তী হিংসা মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ৩০এ জুন।

ভোট পরবর্তী হিংসা বাংলায়, খতিয়ে দেখতে রাজ্যে এল জাতীয় মানবাধিকার কমিশনের কমিটি।  রাজ্যে কেন্দ্রীয় কমিটি পরিদর্শনে আসার প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন,  “রাজ্যে মহিলারা নির্যাতিত। তার প্রেক্ষিতে অভিযোগ করা হয় জাতীয় মহিলা কমিশনে। পরিস্থিতি খতিয়ে দেখতেই রাজ্যে এসেছেন প্রতিনিধিরা।”

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন